Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

জল–খাবার নেই, কয়েকশো ব্যাগ পড়ে রয়েছে মাটিতেই! ইন্ডিগো বিপর্যয়ে দেশজুড়ে ভোগান্তি যাত্রীদের

দিল্লি বিমানবন্দরের টার্মিনালে স্তূপ করে রাখা হাজার হাজার স্যুটকেস, যাত্রীরা মেঝেতে শুয়ে রাত কাটাচ্ছেন, আর ইন্ডিগোর কাউন্টার প্রায় ফাঁকা - এইসব ছবি ধরা পড়েছে। কেউ বলছেন 'মানসিক নির্যাতন', কেউ বলছেন 'সবচেয়ে খারাপ অভিজ্ঞতা'।

জল–খাবার নেই, কয়েকশো ব্যাগ পড়ে রয়েছে মাটিতেই! ইন্ডিগো বিপর্যয়ে দেশজুড়ে ভোগান্তি যাত্রীদের

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 5 December 2025 10:17

দ্য ওয়াল ব্যুরো: টানা তৃতীয় দিনেও ইন্ডিগোর বিপর্যয় (Indigo) জারি। বৃহস্পতিবার সারাদিনে ৫০০–র বেশি ফ্লাইট বাতিল (Flight Cancelled) হওয়ায় দেশের একাধিক বিমানবন্দরে দেখা গেল চরম বিশৃঙ্খলার (Chaos) ছবি। রাগে ফেটে পড়ছেন যাত্রীরা, কোথাও হাজার হাজার লাগেজ ব্যাগ (Luggage Bags) ছড়িয়ে-ছিটিয়ে, কোথাও আবার ঘণ্টার পর ঘণ্টা খাবার–জল ছাড়াই (Food and Water) অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।

দিল্লি বিমানবন্দরের (Delhi Airport) টার্মিনালে স্তূপ করে রাখা হাজার হাজার স্যুটকেস, যাত্রীরা মেঝেতে শুয়ে রাত কাটাচ্ছেন, আর ইন্ডিগোর কাউন্টার প্রায় ফাঁকা - এইসব ছবি ধরা পড়েছে। কেউ বলছেন 'মানসিক নির্যাতন', কেউ বলছেন 'সবচেয়ে খারাপ অভিজ্ঞতা'। আর অধিকাংশেরই অভিযোগ, ইন্ডিগোর (Indigo) কাছ থেকে কোনও স্পষ্ট ব্যাখ্যা মিলছে না।

এক যাত্রীর কথায়, “১২ ঘণ্টা ধরে আছি। প্রতিবার বলছে এক ঘণ্টা দেরি, তারপর দুই ঘণ্টা। বিয়েতে যাওয়ার কথা ছিল, লাগেজও পাইনি। ইন্ডিগো কোনও ব্যাখ্যাই দিচ্ছে না।” আরেকজন জানান, দুপুর থেকে রাত হয়ে গেলেও শুধু ‘ডিলে’র নোটিফিকেশন, কোনও পরিষ্কার তথ্য মিলছেই না।

Latest and Breaking News on NDTV

হায়দরাবাদ, গোয়া, চেন্নাই - সব জায়গাতেই ক্ষোভের বিস্ফোরণ! হায়দরাবাদ বিমানবন্দরে বহু যাত্রী খাবার বা থাকার ব্যবস্থা না পেয়ে ফেটে পড়েন। এক যাত্রী জানিয়েছেন, ৭.৩০-এ উড়ানের কথা ছিল। ৬টায় এসে জানানো হল অন-টাইম। তারপর কেটে গেল ঘণ্টার পর ঘণ্টা। জল নেই, খাবার নেই।

Latest and Breaking News on NDTV

গোয়া বিমানবন্দরে যাত্রী–কর্মীদের তর্ক চরমে ওঠে। ভিডিওতে দেখা গেছে, পুলিশ এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। অন্যদিকে, চেন্নাইতেও শতাধিক যাত্রী আটকে।  বিশাখাপত্তনম বিমানবন্দরে কমপক্ষে ১০০-র বেশি বিমান বাতিল হয়েছে।

ইন্ডিগো প্রতিদিন প্রায় ২ হাজার ৩০০ ফ্লাইট পরিচালনা করে এবং দীর্ঘদিন ধরে সময়ের ডেডলাইন (Time Bound) বজায় রাখাই তাদের পরিচয়। কিন্তু বৃহস্পতিবার এই হার নেমে আসে মাত্র ১৯.৭ শতাংশে, যেখানে মঙ্গলবারের হার ছিল ৩৫ শতাংশ। পরিস্থিতি সামাল দিতে আগামী দু’তিন দিন আরও ফ্লাইট বাতিলের সম্ভাবনার কথা আগেই জানিয়ে দিয়েছে সংস্থা।

বৃহস্পতিবার একদিনেই ৫৫০-র বেশি ফ্লাইট বাতিল (Flight Cancelled) হয়েছে - ২০ বছরের ইতিহাসে যা নজিরবিহীন। সংস্থার মতে, ক্রু রোস্টার (Crew Roaster) সমস্যা, প্রযুক্তিগত জটিলতা ও নতুন ডিউটি-নর্মস (New Duty Norms) মিলিয়ে অপারেশন গোটা দেশে বিপর্যস্ত।

ইন্ডিগো স্বীকার করেছে যে নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন (FDTL)–এর দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার পরে সংস্থার ক্রু-চাহিদা বেড়ে গেছে। আদালতের নির্দেশে ১ নভেম্বর চালু হওয়া নতুন নিয়ম অনুযায়ী, রাতের ডিউটির (Night Duty) সংজ্ঞা বদলে যাওয়া এবং পাইলটদের ডিউটি (Pilot Duty) সময়ের কঠোর সীমাবদ্ধতা রোস্টারকে আরও চাপের মুখে ফেলে।


```