Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

উত্তরপ্রদেশের পর রাজস্থান সরকারও স্কুলে স্কুলে খবরের কাগজ পড়া ও পড়ানো বাধ্যতামূলক করল

রাজ্যের শিক্ষা দফতরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি সরকারি স্কুলকে ন্যূনতম দু’টি দৈনিক সংবাদপত্র সংগ্রহ করতে হবে।

উত্তরপ্রদেশের পর রাজস্থান সরকারও স্কুলে স্কুলে খবরের কাগজ পড়া ও পড়ানো বাধ্যতামূলক করল

ছবি: সংগৃহীত

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 3 January 2026 12:56

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) পর এ বার রাজস্থানও (Rajasthan) স্কুলশিক্ষায় খবরের কাগজ (News Paper Reading) পড়া ও পড়ানো বাধ্যতামূলক অংশ হিসেবে অন্তর্ভুক্ত করল। সরকারি স্কুলগুলিতে (Govt School) পড়াশোনার সঙ্গে সঙ্গে সংবাদপত্র পাঠের অভ্যাস গড়ে তুলতে বড় সিদ্ধান্ত নিল রাজস্থান সরকার (Rajasthan )। রাজ্যের শিক্ষা দফতরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি সরকারি স্কুলকে ন্যূনতম দু’টি দৈনিক সংবাদপত্র (News Paper Reading) সংগ্রহ করতে হবে। সেই কাগজ ছাত্রছাত্রীদের (News Paper Reading in School) পড়ার সুযোগ দিতে হবে এবং শিক্ষকরা শ্রেণিতে তা পড়ে শোনাবেন। দৈনন্দিন খবর ঘিরে আলোচনা চালানোর কথাও নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

গত ৩১ ডিসেম্বর প্রকাশিত ওই নির্দেশিকায় জানানো হয়েছে, স্কুল শুরু হওয়ার পর শিক্ষক ও ছাত্রছাত্রীদের সকালের জমায়েতে প্রতিদিন অন্তত ১০ মিনিট খবরের কাগজ পড়ার জন্য নির্দিষ্ট করতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের স্কুলগুলিতে হিন্দি ও ইংরেজি (Hindi English)— এই দুই ভাষার দৈনিক সংবাদপত্র বাধ্যতামূলক করা হয়েছে। উচ্চপ্রাথমিক স্কুলগুলিতে রাখতে হবে কমপক্ষে দু’টি হিন্দি দৈনিক। ইংরেজি মাধ্যম (English Medium School) স্কুলগুলিও এই নিয়মের আওতায় পড়বে। খবরের কাগজ কেনার আর্থিক দায়িত্ব নেবে জয়পুরের (Jaipur) রাজস্থান স্কুলশিক্ষা সংসদ।

এই পদক্ষেপের মাধ্যমে ছাত্রছাত্রীদের সামগ্রিক শিক্ষার মান উন্নত করতে চায় রাজ্য সরকার (State Govt)। পড়ুয়াদের শব্দভাণ্ডার বৃদ্ধি, পাঠাভ্যাস গড়ে তোলা এবং সমসাময়িক ঘটনা সম্পর্কে সচেতন করে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। একই সঙ্গে, সমাজ ও পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে ধারণা বাড়িয়ে ভবিষ্যতের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তাদের মানসিকভাবে প্রস্তুত করার লক্ষ্যও রয়েছে সরকারের।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, প্রতিদিনের সংবাদপত্র থেকে শিক্ষকরা অন্তত পাঁচটি নতুন শব্দ নির্বাচন করবেন এবং শ্রেণিকক্ষে সেগুলির অর্থ ব্যাখ্যা করবেন। এর ফলে ছাত্রছাত্রীদের ভাষাজ্ঞান আরও সমৃদ্ধ হবে বলে মনে করছে শিক্ষা দফতর। প্রতিদিন সকালে একটি জাতীয় দৈনিক পড়ে শোনানো বাধ্যতামূলক করা হয়েছে। শুধু রাজনৈতিক বা দৈনন্দিন খবর নয়, খেলাধুলা সংক্রান্ত সংবাদ এবং আন্তর্জাতিক ঘটনাবলিও পাঠের অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি, বড় ক্লাসের পড়ুয়াদের জন্য সম্পাদকীয় পাতার লেখা পড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগেও উত্তরপ্রদেশ সরকারের শিক্ষা দফতর একই ধরনের নির্দেশিকা জারি করেছিল।


```