Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

'পুতিন দেশে এলেই...,' রুশ প্রেসিডেন্টের সফরের আগে রাজস্থানে আজমির দরগায় বোমা হুমকির মেল

ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russia President Putin)। তার আগেই রাজস্থানের আজমের কালেক্টরেটের সরকারি ইমেল আইডিতে একটি হুমকি বার্তা পাঠানো হয়। 

'পুতিন দেশে এলেই...,' রুশ প্রেসিডেন্টের সফরের আগে রাজস্থানে আজমির দরগায় বোমা হুমকির মেল

গ্রাফিক্স- দ্য ওয়াল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 4 December 2025 17:22

দ্য ওয়াল ব্যুরো: ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russia President Putin)। তার আগেই রাজস্থানের আজমির কালেক্টরেটর সরকারি ইমেল আইডিতে একটি হুমকি বার্তা পাঠানো হয়। ইমেলে দাবি করা হয়েছে, খ্বজা মইনুদ্দিন চিশতির দরগা, কালেক্টরেট ভবন-সহ মোট চারটি জায়গায় রাখা হয়েছে RDX ও IED। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। সঙ্গে সঙ্গে শুরু হয় টহলদারি, তল্লাশি। বাড়ানো হয় নিরাপত্তা।

জানা গেছে, হুমকি ইমেল পাওয়ার পরই প্রথমে দরগার কালেক্টরেট ভবন ফাঁকা করা হয় এবং চতুর্দিক ঘুরে দেখা হয় কোনও সন্দেহজনক জিনিস রয়েছে কি না। পরে দরগা চত্বরেও শুরু হয় ব্যাপক তল্লাশি। পুলিশ, ATS, CID এবং চারটি থানার আধিকারিকরা মেটাল ডিটেক্টর ও ডগ স্কোয়াড নিয়ে খুঁজে দেখেন প্রতিটি কোণা। এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন।

পুলিশের উদ্বেগ আরও বাড়িয়েছে ইমেলটি। কারণ, সেখানে লেখা ছিল, 'চার জায়গায় আরডিএক্স আইইডি রাখা আছে, পুতিন এলেই সেখানে বিস্ফোরণ হবে। কোথাও কুদানকুলম নিউক্লিয়ার প্ল্যান্ট, কোথাও দরগা এবং কালেক্টরেটের কথাও উল্লেখ রয়েছে সেই ইমেলে। ঠিক কোথা থেকে ইমেলটি পাঠানো হয়েছে, তা খতিয়ে দেখছে সাইবার টিম।

পুলিশ তল্লাশি অভিযান শুরু করে। তড়িঘড়ি সাধারণ মানুষকে সেখান থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। কর্মীদের নিরাপত্তার স্বার্থে দফতরগুলিও খালি করে দেওয়া হয়। পরে পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে কোনও বিস্ফোরক মেলেনি। তবে হুমকির বিষয়টিকে সম্পূর্ণ গুরুত্ব দিয়েই তদন্ত করে দেখা হবে।

আজমির এসপি বন্দিতা রানা জানান, 'ইমেল পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সমস্ত দফতরকে সতর্ক করেছি। কালেক্টরেট ও দরগা উভয় স্থান থেকেই সবাইকে বের করে এনে তল্লাশি করা হচ্ছে।”

কেন এই হুমকি দেওয়া হয়েছে, এর পিছনে কোনও সংগঠনের হাত আছে কি না, নাকি এটি ভুয়ো ইমেল—এগুলি জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। সাইবার ক্রাইম বিভাগ ইমেলের উৎস খুঁজতে শুরু করেছে। প্রয়োজন হলে কেন্দ্রীয় সংস্থার সাহায্য নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

রাজস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে এমন হুমকি আসায় উদ্বেগ ছড়িয়েছে প্রশাসনিক মহলে। যদিও নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এখন পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে এবং ভয়ের কোনও কারণ নেই। তবে তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত সতর্কতা জারি থাকবে।


```