দিল্লিতে পুতিনের সঙ্গে এল অরাস সেনাট লিমুজিন, দেশের সবচেয়ে সুরক্ষিত রাষ্ট্রপ্রধানের গাড়ির ভিতরে কী কী রয়েছে?

পুতিনের লিবুজিন
শেষ আপডেট: 4 December 2025 16:59
দ্য ওয়াল ব্যুরো: ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। চার বছর পর এই প্রথম ভারত সফরে তিনি। আজ তাঁর আগমনে দিল্লিতে তৎপরতা তুঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, রাষ্ট্রীয় নৈশভোজ এবং দুই দেশের সম্পর্কের পূর্ণ পর্যালোচনা, সব মিলিয়ে ব্যস্ত কর্মসূচি।
তবে পুতিনের আসায় যা নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে, তা হল তাঁর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা (Security Convoy)। আর সেই বহরের কেন্দ্রবিন্দু 'অরাস সেনাট' (Aurus Senat), বিশ্বের অন্যতম গোপনীয় এবং সুরক্ষিত রাষ্ট্রনেতার লিমুজিন।
রাশিয়ার নিজস্ব ‘রোলস-রয়েস’ (Russian Rolls-Royce)
অরাস সেনাট রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের জন্য বিশেষভাবে তৈরি বিলাসবহুল সাঁজোয়া লিমুজিন। ‘রাশিয়ান রোলস-রয়েস’ নামেও পরিচিত এই গাড়ি। কালো টিন্টেড উইন্ডো, বিশাল সাঁজোয়া গঠন (Armoured Shell) এবং অত্যাধুনিক প্রযুক্তি, সব মিলিয়ে এটি রাশিয়ার গর্ব। এর আগে পুতিন ব্যবহার করতেন মার্সিডিজ বেঞ্জ এস-৬০০ গার্ড পুলম্যান (Mercedes-Benz S 600 Guard Pullman)। পরে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি গাড়ি ব্যবহারের সিদ্ধান্ত নেয় মস্কো। এই প্রকল্পই বিখ্যাত ‘করতেজ’(Kortezh Project) নামে।
২০১৮ সালে পুতিনের অভিষেক অনুষ্ঠানে প্রথম দেখা যায় অরাস সেনাটকে। নির্মাতা অরাস মোটরস (Aurus Motors), যেখানে রয়েছে রাশিয়ার নামি গবেষণা সংস্থা নামি (NAMI), সোলারস জেসসি (Sollers JSC) এবং সংযুক্ত আরব আমিরশাহির তাওয়াজুন হোল্ডিং (Tawazun Holding)। ২০২১ সালে ইয়েলাবুগা (Yelabuga) কারখানায় এর উৎপাদন শুরু হয়। এমনকি ২০২৪ সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকেও (Kim Jong Un) উপহার দেওয়া হয় এর এক বিশেষ সংস্করণ।
কেন ‘অভেদ্য’ (Impregnable) বলা হয় সেনাটকে
রাষ্ট্রনেতাদের সবচেয়ে সুরক্ষিত গাড়ির তালিকায় শীর্ষে ধরা হয় অরাস সেনাটকে। কারণ—
কত দাম?
বেসিক মডেল শুরু প্রায় ১.৮ কোটি রুবল যা ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা থেকে। তবে পুতিনের ব্যবহৃত গাড়ির মতো সাঁজোয়া রাষ্ট্রীয় সংস্করণ (State Version) নাগরিকদের জন্য পাওয়া যায় না এবং তার দামও দ্বিগুণের বেশি।
মোদীর সঙ্গে পুতিন, সেনাটে যাত্রা
গত সেপ্টেম্বরে চিনে এসসিও (SCO) সম্মেলনের পরে অরাস সেনাটে একসঙ্গে যাত্রা করেন মোদী এবং পুতিন। প্রায় এক ঘণ্টার এই যাত্রায় দুই নেতা দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেন। পুতিন না কি মোদীর উঠার অপেক্ষা করেছিলেন প্রায় দশ মিনিট।
দিল্লির রাস্তায় আবার সেই অরাস সেনাট। আর তার সঙ্গে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত রাষ্ট্রনেতার নজিরবিহীন নিরাপত্তা বলয়।