Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুতিনের সফরের আগেই ২০০ কোটি ডলারের পরমাণু সাবমেরিন চুক্তিতে সিলমোহর ভারতের

রাশিয়ার কাছ থেকে ভারত এই পরমাণু শক্তিচালিত ও পরমাণু অস্ত্রধর ডুবোজাহাজটি লিজের ভিত্তিতে নেবে।

পুতিনের সফরের আগেই ২০০ কোটি ডলারের পরমাণু সাবমেরিন চুক্তিতে সিলমোহর ভারতের

প্রায় এক দশক ধরে নয়াদিল্লি ও মস্কোর মধ্যে এই চুক্তি নিয়ে ফয়সালা হতে হতেও আটকে রয়েছে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 4 December 2025 16:30

দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নয়াদিল্লির মাটিতে পা রাখার আগেই ভারত সেদেশের কাছ থেকে ২০০ কোটি ডলারের ডুবোজাহাজ চুক্তিতে রাজি হয়ে গেল। রাশিয়ার কাছ থেকে ভারত এই পরমাণু শক্তিচালিত ও পরমাণু অস্ত্রধর ডুবোজাহাজটি লিজের ভিত্তিতে নেবে। সেই বাবদ ২০০ কোটি ডলার ভারতকে দিতে হবে রাশিয়াকে।

প্রায় এক দশক ধরে নয়াদিল্লি ও মস্কোর মধ্যে এই চুক্তি নিয়ে ফয়সালা হতে হতেও আটকে রয়েছে। কিন্তু এবার পুতিন আসার ঠিক আগেই ভারত লিজের ভিত্তিতে এই ডুবোজাহাজ চুক্তিতে সম্মত হয়েছে বলে সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে। লিজের ব্যাপারে আলোচনা বরাবরই অর্থের মতানৈক্যের কারণে আটকে গিয়েছে। সূত্রটি জানিয়েছে, তবে এ ব্যাপারে ভারত এবার রাজি আছে। দুই দেশ পুতিনের এই সফরে চুক্তি চূড়ান্ত করে নেবে।

ঠিক হয়েছে ভারতের কর্তাব্যক্তিরা নভেম্বরে রাশিয়ার জাহাজ কারখানায় গিয়ে সাবমেরিন তৈরির কারখানা দেখে এসেছেন। ভারত সরকারের আশা আগামী দুবছরের মধ্যে এই ডুবোজাহাজ ডেলিভারি দিতে পারবে রাশিয়া। তবে প্রযুক্তিগত জটিলতার কারণে সেই সময় পেরিয়ে যেতেও পারে।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর এই প্রথম পুতিন ভারতে আসছেন। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর বিভিন্ন বিষয়ে আলোচনা হবে এবং দ্বিপাক্ষিক বেশ কয়েকটি চুক্তি হবে। রাশিয়ার সাবমেরিনটি ভারতীয় নৌবাহিনীতে আগামী ১০ বছরের জন্য যোগ দেবে। এর মুখ্য কাজ হবে প্রশিক্ষণ দেওয়ার লিজ চুক্তি। কোনও সক্রিয় যুদ্ধে এই সাবমেরিন ব্যবহার করা যাবে না। এটি দিয়ে নাবিকদের প্রশিক্ষণ এবং পরমাণু জলযান চালানোর অভিজ্ঞতা ও বিভিন্ন অপারেশনের তালিম দেওয়া হবে। কারণ ভারত নিজেই পরমাণু শক্তিচালিত সাবমেরিন তৈরি করছে ঘরোয়া পদ্ধতিতে।


```