Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

দিল্লি এসে বিশ্বের সবচেয়ে ধনী শাসকের প্রাসাদে থাকবেন পুতিন, কী আছে ১৭০ কোটির এই বাংলোতে?

বিশ্বের সবচেয়ে ধনী শাসকের বাড়িতে তাঁকে আপ্যায়ন করা হবে। কে এই শাসক? কেমন তাঁর সেই বাড়ি যেখানে পুতিন পৌঁছবেন এদেশে পা দিয়েই। 

দিল্লি এসে বিশ্বের সবচেয়ে ধনী শাসকের  প্রাসাদে থাকবেন পুতিন,  কী আছে ১৭০ কোটির এই বাংলোতে?

দিল্লির সেই প্রাসাদ

গার্গী দাস

শেষ আপডেট: 4 December 2025 14:20

দ্য ওয়ালে ব্যুরো: দেশে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার দিল্লিতে নামার কথা, রয়েছে একাধিক কর্মসূচি। তাঁর জন্য রাশিয়া থেকে নিরাপত্তারক্ষী ও গাড়ি পর্যন্ত আসছে। পাঁচস্থরের নিরাপত্তা বলয় থাকবে, তারপর থাকবে সিসিটিভি, এআই ও ড্রোন নজরদারি। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানীকে। দিল্লিতে এসেই কোথায় নিয়ে যাওয়া হবে তাঁকে, কোথায় থাকবেন তিনি?

বিশ্বের সবচেয়ে ধনী শাসকের বাড়িতে তাঁকে আপ্যায়ন করা হবে। কে এই শাসক? কেমন তাঁর সেই বাড়ি যেখানে পুতিন পৌঁছবেন এদেশে পা দিয়েই।

দিল্লির বুকে দাঁড়িয়ে থাকা হায়দরাবাদ হাউস (Hyderabad House) ইতিহাসের সাক্ষী বহন করছে। ব্রিটিশ আমলে নির্মিত সেই প্রাসাদ একসময় ছিল বিশ্বের সবচেয়ে ধনী শাসক, হায়দরাবাদের শেষ নিজাম মীর ওসমান আলি খানের (Mir Osman Ali Khan) স্বপ্নের বাড়ি। এখন সেই বাড়িতেই বিশ্বের শক্তিধর রাষ্ট্রনেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন ভারত সরকারের প্রতিনিধিরা। সূত্র জানাচ্ছে, পুতিনেরও এখানেই পৌঁছনোর কথা।

ব্রিটিশরা যখন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নিয়ে যান, তখন প্রিন্সলি স্টেটগুলি রাজধানীতে নিজেদের প্রভাব দেখাতে জমি চাইতে শুরু করে। ভাইসরয় এতে খুশি হন কারণ রাজধানীতে রাজন্যবর্গের উপস্থিতি ব্রিটিশ শাসনের প্রতি তাদের আনুগত্যই তুলে ধরত।

প্রিন্সেস’ পার্কে জমি, কিন্তু নড়েচড়ে বসল ব্রিটিশরা

নিজামরা সেসময় কোনও খণ্ডজমি চাননি। মীর ওসমান আলির দাবি ছিল, ভাইসরয় হাউস (Viceroy’s House)-এর ঠিক পাশেই জমি। ব্রিটিশরা তাতে অনীহা দেখালে পাঁচটি প্রিন্সলি স্টেটকে কিংসওয়ে (Kingsway)-এর শেষে, কিং জর্জ পঞ্চমের মূর্তির চারপাশে নির্দিষ্ট জমি দেওয়া হয়- হায়দরাবাদ, বরোদা, পাতিয়ালা, জয়পুর ও বিকানের।

হায়দরাবাদ ও বরোদার বাড়ি তৈরির দায়িত্ব দেওয়া হয় সেই সময়ের বিখ্যাত স্থপতি এডউইন লুটিয়েন্সকে (Edwin Lutyens)। নিজাম চেয়েছিলেন তাঁর বাড়িটিও ভাইসরয়ের বাড়ির মতো বিশাল হোক। তবে সরকারি অনুমোদন ছাড়া কোনও নকশাই গ্রহণযোগ্য নয়, ফলে লুটিয়েন্স শুধু ভাইসরয় হাউসের মতো একটি গম্বুজ (Dome) রাখেন, আর বাকি নকশাটি তৈরি হয় তাঁর বিখ্যাত ‘বাটারফ্লাই প্ল্যান (Butterfly Plan)’ অনুযায়ী।

অসাধারণ স্থাপত্য, ৩৬টি ঘর, ইউরোপীয় শৈলির মহিমা

১৯২০-র দশকে ২ লক্ষ পাউন্ড (200,000 pounds) ব্যয়ে তৈরি এই প্রাসাদ ছিল দিল্লির সমস্ত প্রিন্সলি বাড়ির মধ্যে সবচেয়ে বড়। প্রাসাদটি প্রজাপতি আকৃতির (Butterfly-shaped building), দুই ডানা দু’দিকে ছড়ানো। ভিতরে ৩৬টি কক্ষ (36 rooms), ইউরোপীয় ধাঁচের সিঁড়ি (Stairways), ফোয়ারা (Fountains), ফায়ারপ্লেস (Fireplaces), আর্চওয়ে (Archways) এবং মুঘল মোটিফ (Mughal Motifs)–এর সমন্বয়ে তৈরি।

প্রাসাদের মূল আকর্ষণ কেন্দ্রের বিশাল গম্বুজ, চারদিকে ৫৫ ডিগ্রি কোণে বিস্তৃত ডানা, মার্বেল বিছানো রম্বিক নকশার (Rhombic Marble Design) ফ্লোর। লুটিয়েন্স ইতালির প্যানথিয়ন (Pantheon) এবং ফ্লোরেন্সের উফিজি (Uffizi) প্রাসাদের নকশা থেকেও অনুপ্রাণিত হন।

প্রাসাদে ছিল আলাদা জেনানা (Zenana)। ব্রিটিশ ভাইসরয় হার্ডিঞ্জের মন্তব্যে উঠে আসে সেই জেনানার কক্ষগুলির সাধারণ সাজসজ্জা এবং অনন্য স্নানঘরের বিবরণ।

স্বাধীনতার পর পাল্টে গেল ভাগ্য

১৯৪৭-এর পরে ভারতে প্রিন্সলি রাজ্যগুলির সংযুক্তিকরণ শুরু হলে হায়দরাবাদ রাষ্ট্রও শেষ পর্যন্ত অপারেশন পোলো (Operation Polo)-র মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যুক্ত হয় ১৯৪৮ সালে। এরপর প্রাসাদটিতে নিজামদের আনাগোনা কমে যায়। পরে এটি ভারত সরকার নিয়ে নেয়।

১৯৭৪ সালে বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs)-এর হাতে হায়দরাবাদ হাউসের দায়িত্ব যায়। তারপর থেকেই এটি হয়ে ওঠে রাষ্ট্র অতিথি ভবন (State Guest House)। বিশ্বের বহু নামী নেতা এখানে এসেছেন। তালিকায় রয়েছেন বিল ক্লিন্টন (Bill Clinton), জর্জ বুশ (George Bush), গর্ডন ব্রাউন (Gordon Brown), ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)-সহ বহু রাষ্ট্রনেতা।

তবে শুধু তাঁদের জন্যই নয়, ঐতিহাসিক তাৎপর্য থাকায় ১, অশোক রোডের (1, Ashoka Road) এই প্রাসাদ বিশেষ।


```