Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুতিনের প্রাসাদের টয়লেট ব্রাশের দাম ৭৬,৬৩০ টাকা, কত সম্পত্তির মালিক প্রাক্তন কেজিবি চর?

সরকারি বিভিন্ন অনুষ্ঠানসূচি, সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি একটি বিষয় নিয়েও জোর চর্চা চলছে।

পুতিনের প্রাসাদের টয়লেট ব্রাশের দাম ৭৬,৬৩০ টাকা, কত সম্পত্তির মালিক প্রাক্তন কেজিবি চর?

পুতিনের প্রকৃত সম্পদের পরিমাণ পুরোটাই অনুমেয়।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 4 December 2025 12:35

দ্য ওয়াল ব্যুরো: সংসদের শীত অধিবেশন চলাকালীন বৃহস্পতিবার দুদিনের সফরে ভারতে পা রাখছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সরকারি বিভিন্ন অনুষ্ঠানসূচি, সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি একটি বিষয় নিয়েও জোর চর্চা চলছে। আর সেটি হল- রুশ চর সংস্থা কেজিবির প্রাক্তন গুপ্তচর, তথা রাশিয়ার দুদশকের একনায়ক-শাসক পুতিনের সম্পত্তির পরিমাণ কত?

রাশিয়া, চিনের সরকারি গোপনীয়তা ফাঁস করা চাড্ডিখানি কথা নয়। তাই পুতিনের প্রকৃত সম্পদের পরিমাণ পুরোটাই অনুমেয়। তাতেও মার্কিন ও ইউরোপীয় কয়েকটি আর্থিক সংস্থা ও অর্থ বিশেষজ্ঞরা ধারণার বশবর্তী হয়ে একটি মূল্য লাগিয়েছেন পুতিনের বিষয়আশয়ের উপরে। যেদিকে তাকালে হাঁ হয়ে যেতে হবে কমিউনিস্ট দেশের দুর্নীতি, নয়ছয়, বেনামি সম্পত্তি এবং এর সামান্যতম হদিশ পাওয়াদের রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার গপ্প জানলে।

আধুনিক রাজনীতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হলেন অন্যতম একজন প্রভাবশালী নেতা। তাঁর ক্ষমতা, ব্যক্তিত্ব এবং সর্বোপরি রাজকীয় হালচাল খবরের শিরোনামে থাকে বরাবর। তাঁর ব্যক্তিগত জীবন যেমন স্ত্রী বা মেয়ের খবর প্রায় কেউই জানেন না। তাঁদের সঙ্গেও তাঁকে দেখা যায় না। এছাড়া গোপন রয়েছে তাঁর নামে-বেনামে সম্পত্তির পরিমাণও।

পুতিনের সরকারিভাবে বেতন বার্ষিক ১৪০,০০০ মার্কিন ডলার। সরকারিভাবে তিনি থাকেন মাত্র ৮০০ বর্গ ফুটের একটি অ্যাপার্টমেন্টে, যা যে কোনও দেশের রাষ্ট্রপ্রধানের বাসভবনের পরিমাণের ভগ্নাংশ। একটি ট্রেলার এবং তিনটি গাড়ি রয়েছে। কিন্তু, বেশিরভাগ বিশেষজ্ঞের ধারণা ৭২ বছর বয়সি এই নেতা বিশ্বের ধনকুবেরদের মধ্যে একজন। কারণ পুতিনের রয়েছে অঘোষিত কোটি কোটি ডলারের রোজগার ও স্থায়ী সম্পত্তি।

এক বিনিয়োগকারীর মতে, রুশ প্রেসিডেন্টের আনুমানিক ২০০ ডলারের বেশি সম্পত্তি রয়েছে। এর ফলে পুতিন ধনকুবের ইলন মাস্ক এবং অ্যামাজন বস জেফ বেজোসের ঠিক পিছনে এবং মেটা সিইও মার্ক জুখেরবার্গের উপরে অবস্থান করছেন। পুতিনকে অধিকাংশ সময়েই খুবই দামি হাতঘড়ি পরে থাকেন। যার একেকটির দাম তাঁর বার্ষিক আয়ের কয়েক গুণ, জানিয়েছে ফরচুন নামে একটি পত্রিকা। গুঞ্জন শোনা যায় পুতিনের প্রাসাদোপম বাংলো, অসংখ্য বাড়ি, বাগানবাড়ি, অ্যাপার্টমেন্ট, বিলাসবহুল প্রমোদতরণী, ৭০০-র বেশি বিলাসবহুল সিগনেচার গাড়ি, কয়েক ডজন বিমান ও হেলিকপ্টার আছে।

কৃষ্ণসাগর প্রাসাদকে লোকমুখে বলা হয় পুতিনের গ্রামীণ বাংলো, যা তাঁর নিন্দুকদের ভাষায় সরকারি অর্থ নয়ছয় করে তৈরি। এখানে শ্বেতপাথরের সুইমিং পুল সহ গ্রিক দেবতাদের মূর্তি রয়েছে। একটি অ্যাম্পিথিয়েটার, একটি আইস হকি রিঙ্ক, একটি ক্যাসিনো এবং নাইট ক্লাবের সুবিধা রয়েছে। প্রাসাদের অভ্যন্তরীণ সজ্জা আরও আকর্ষণীয়। ডাইনিং রুমের আসবাবের দাম আনুমানিক ৫ লক্ষ ডলার। বাথরুমটি পুরোটাই ইতালিয়ান সরঞ্জামে বানানো। টয়লেট ব্রাশের দামই হল ৮৫০ ডলার। এই প্রাসাদ দেখভাল করার জন্য রয়েছেন ৪০ জন কর্মী। প্রাসাদের বার্ষিক রক্ষণাবেক্ষণ খরচ ২০ লক্ষ ডলার। এছাড়াও প্রাসাদে আছে স্পা, ওয়াইন রুম এবং একটি পালানোর পথ। অনেকের মতে, প্রাসাদের নীচেও রয়েছে বেশ কয়েকটি ফ্লোর। এবং এই পথ দিয়ে বহু দূর শহরে এবং সাগর পার করেও চলে যাওয়া যায়।

বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, পুতিনের আরও ১৯টি বাড়ি রয়েছে। গাড়ি রয়েছে ৭০০টির মতো। ৫৮টি বিমান ও হেলিকপ্টার এবং ৭১৬ মিলিয়ন ডলারের একটি বিমান, যার ডাকনাম দ্য ফ্লাইং ক্রেমলিন। এছাড়াও তাঁর একটি বিশাল প্রমোদতরণী আছে, যার মূল্য ৭০০ মিলিয়ে ডলার। পুতিনের জন্য নির্দিষ্ট একটি বিশেষ ট্রেন আছে। যা বাইরে থেকে সাধারণ ট্রেনের মতো দেখতে হলেও একে চলমান দুর্গ বলা হয়। ট্রেনের ভিতরেও রয়েছে জিম থেকে স্পা। এই ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা এতটাই নিশ্ছিদ্র যে, যে কোনও হামলা রুখতে সমর্থ। পুতিনের বিমানে যেমন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা আছে, তেমনই ট্রেনেও তা রয়েছে।

পুতিনের দামি ঘড়ি রয়েছে কয়েকশো। প্যাটেক ফিলিপ, এ ল্যাঙ্গ প্রভৃতি। এই একেকটি ঘড়ির দাম তাঁর বার্ষিক বেতনের চেয়ে ৬ গুণ। পুতিনের সম্পত্তির মতোই তাঁর পারিবারিক জীবনও লোকচক্ষুর অন্তরালেই থেকে গিয়েছে। তাই পুতিনকে বিশ্বের সবথেকে রহস্যময় রাষ্ট্রনেতা বলে নাম দিয়েছেন অনেকে।


```