Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

একজন ভোটার দু'বার ভোট দিয়েছে? 'ডাহা মিথ্যে' বলে ফের রাহুলের অভিযোগ ওড়াল কমিশন

ভোট কারচুপির অভিযোগে সরব রাহুল গান্ধীকে ফের কড়া জবাব দিল নির্বাচন কমিশন। কংগ্রেস নেতার সাম্প্রতিক মন্তব্যকে ‘‘ভিত্তিহীন’’ ও ‘‘বিকৃত ব্যাখ্যা’’ বলে খারিজ করল তারা।

একজন ভোটার দু'বার ভোট দিয়েছে? 'ডাহা মিথ্যে' বলে ফের রাহুলের অভিযোগ ওড়াল কমিশন

রাহুল গান্ধী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 10 August 2025 19:04

দ্য ওয়াল ব্যুরো: ভোট কারচুপির অভিযোগে (Voter Fraud Claim) সরব রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ফের কড়া জবাব দিল নির্বাচন কমিশন (Election Commission)। কংগ্রেস নেতার সাম্প্রতিক মন্তব্যকে ‘‘ভিত্তিহীন’’ ও ‘‘বিকৃত ব্যাখ্যা’’ বলে খারিজ করল তারা।

বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে রাহুল অভিযোগ করেছিলেন, বিজেপি এবং নির্বাচন কমিশন মিলে পরিকল্পিতভাবে ভোট চুরি করছে। তাঁর দাবি, হাজার হাজার মানুষের নাম একাধিকবার ভোটার তালিকায় তোলা হয়েছে। উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন ৭০ বছরের শকুন রানির ঘটনা। রাহুলের কথায়, মাত্র কয়েক মাসের ব্যবধানে ফর্ম ৬ ব্যবহার করে দু'বার প্রথমবারের ভোটার হিসেবে নাম তুলেছেন ওই মহিলা, এবং দু'বার ভোটও দিয়েছেন।

রাহুল জানান, দল ডিজিটাল ভোটার তালিকা ও সিসিটিভি ফুটেজ চাইলেও পায়নি। তাই নিজেদের উদ্যোগে তদন্ত করে প্রমাণ সংগ্রহ করেছে। সাংবাদিকদের সামনে তিনি দেখান একটি টিক-চিহ্ন দেওয়া নথি, যা নাকি ভোটগ্রহণ কর্মকর্তার দেওয়া প্রমাণপত্র।

কিন্তু শুক্রবার কমিশনের পক্ষ থেকে জানানো হয়— শকুন রানি এক বারই ভোট দিয়েছেন, দু'বার নয়। রাহুলের দেখানো নথি সরকারি বা ভোটগ্রহণ কর্মকর্তার দেওয়া নথি নয় বলে জানিয়েছে তারা।

রাহুলকে নোটিস পাঠিয়ে প্রমাণপত্র জমা দিতে বলেছে নির্বাচন কমিশন। তাদের সাফ কথা, প্রমাণ ছাড়া এমন গুরুতর অভিযোগ ছড়ানো গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করে। এর আগে বিরলভাবে সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে কমিশন রাহুলের বক্তব্যকে ‘‘বিকৃত ও ভিত্তিহীন’’ বলেছিল এবং শপথপত্রে প্রমাণ দেওয়া বা জাতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছিল।

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের কটাক্ষ, ‘‘বিশ্বাসযোগ্যতা রাখতে চাইলে রাহুল নির্বাচনী আইন অনুযায়ী অযোগ্য ভোটারদের নাম শপথপত্রে জমা দিন। না হলে প্রমাণ হবে, সবটাই রাজনৈতিক নাটক।’’

এদিকে সোমবার রাহুলের নেতৃত্বে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত মিছিল করবে। একই দিনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বিরোধী সাংসদদের জন্য নৈশভোজের আয়োজন করবেন। বিরোধীদের দাবি, বিহারের বিশেষ ভোটার তালিকা পুনর্বিবেচনা প্রক্রিয়া এবং ব্যাপক কারচুপি রুখতেই এই কর্মসূচি।


```