Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোট চুরি: রাহুলকে নোটিস কমিশনের, 'লড়াই জারি রাখতে 'করেঙ্গে ইয়ে মরেঙ্গে' সংকল্প কংগ্রেসের

কংগ্রেসও ভোটার তালিকা সংশোধনে অনিয়ম, ভোট চুরি এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি নিতে চলছে।

ভোট চুরি: রাহুলকে নোটিস কমিশনের, 'লড়াই জারি রাখতে 'করেঙ্গে ইয়ে মরেঙ্গে' সংকল্প কংগ্রেসের

রাহুল গান্ধী

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 10 August 2025 18:35

দ্য ওয়াল ব্যুরো: রাহুল গান্ধীর (Rahul Gandhi) কাছে ভোট চুরির (vote stolen) অভিযোগ নিয়ে প্রমাণ চাইল নির্বাচন কমিশন। কর্নাটকের মুখ্য নির্বাচনী অফিসার (Chief Electoral Officer of Karnataka) কংগ্রেস নেতাকে পাঠানো নোটিসে লিখেছেন আপনি অভিযোগ করেছেন, জনৈক শকুন রানী গত লোকসভা নির্বাচনে দু'বার ভোট দিয়েছেন। আপনি এই অভিযোগের সপক্ষে উপযুক্ত প্রমাণ দাখিল করুন। নয়তো কমিশন আদালতে যেতে বাধ্য হবে।

এদিকে, কংগ্রেসও ভোটার তালিকা সংশোধনে অনিয়ম, ভোট চুরি এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে দেশব্যাপী আন্দোলনের (Congress planning for nation wide protests against ECI and their role including roll revision and conduct of polls) কর্মসূচি নিতে চলছে। আগামীকাল সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge, Congress President) দলের শীর্ষ নেতাদের বৈঠকে ডেকেছেন। ওই বৈঠকে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার কর্মসূচি চূড়ান্ত করা হবে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক  (সংগঠন) কেসি বেনুগোপাল রবিবার দিল্লিতে বলেছেন, নির্বাচনের ইস্যুতে পিছু হটার প্রশ্ন ওঠে না। এরপর অন্যান্য রাজ্যের ভোটে কারচুপিও ফাঁস করা হবে।

রাহুল তিনদিন আগে গত বছরের লোকসভা ভোটের ফল নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন। নরেন্দ্র মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়া এবং বিজেপির ক্ষমতায় টিকে যাওয়ার পিছনে কমিশনের হাত ছিল বলে অভিযোগ করেন রাহুল।

কংগ্রেস নেতা কর্নাটকের ফলাফল নিয়ে দাবি করেন, রাজ্যের ১৯টি আসনের সব ক'টি কংগ্রেসের পাওয়ার কথা ছিল। প্রাক নির্বাচনী পরিস্থিতি পুরোপুরি কংগ্রেসের অনুকূলে ছিল।

কিন্তু কংগ্রেস পায় মাত্র নয়টি। রাহুলের অভিযোগ বিজেপির ইচ্ছেমতো ভোটার তালিকায় ভুয়ো নাম তোলা হয়েছে। ভুয়ো ভোটাররা ভোট দিয়েছে। তিনি বলেন, বেঙ্গালুরুতে একটি ঠিকানায় একজনও বাস করেন না। কিন্তু ভোটার তালিকায় ৪৪ জনের নাম আছে এবং সকলে ভোটও দিয়েছে।


```