Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

হলফনামা দিন অথবা ক্ষমা চান, রাহুল গান্ধীকে কড়া চিঠি নির্বাচন কমিশনের

স্পষ্ট ভাষায় বলা হয়েছে, ভোটার তালিকায় কারচুপির অভিযোগ হলফনামা দিয়ে শপথ করে প্রমাণ করুন, অথবা নিজের দাবিকে ভুয়ো বলে স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চান। 

হলফনামা দিন অথবা ক্ষমা চান, রাহুল গান্ধীকে কড়া চিঠি নির্বাচন কমিশনের

রাহুল গান্ধী।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 10 August 2025 08:10

দ্য ওয়াল ব্যুরো: ভোট কারচুপির অভিযোগ ঘিরে ফের মুখোমুখি বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ও নির্বাচন কমিশন (Election Commission)। শনিবার কমিশনের তরফে ফের জানিয়ে দেওয়া হল, রাহুলের সামনে দুটি পথ, হলফনামা অথবা ক্ষমা (Affidavit or Apologize)।

ঘটনার সূত্রপাত, বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা অভিযোগ করেন, কর্নাটক, মহারাষ্ট্র ও হরিয়ানায় ‘ভুয়ো ভোটার’ যুক্ত করে ব্যাপক ভোট চুরি হয়েছে।

দুপুরে অভিযোগ ওঠার পরই বিকেলে তীব্র প্রতিক্রিয়া জানায় কমিশন। তিন রাজ্যের নির্বাচনী আধিকারিকদের মাধ্যমে রাহুলকে চ্যালেঞ্জ ছুড়ে জানানো হয়, তাঁর কাছে যদি ‘ভুয়ো ভোটারদের’ নাম ও নথি থাকে, তা যেন কমিশনের হাতে তুলে দেন।

একইসঙ্গে স্পষ্ট ভাষায় বলা হয়, ভোটার তালিকায় কারচুপির অভিযোগ হলফনামা দিয়ে শপথ করে প্রমাণ করুন, অথবা নিজের দাবিকে ভুয়ো বলে স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চান। পাল্টা প্রতিক্রিয়ায় রাহুল গান্ধী অবশ্য জানান, “আমি সর্বসমক্ষে এ কথা আগেই বলেছি, এটাই আমার শপথ।”

শুক্রবার তাঁর এই মন্তব্যের পর শনিবার কমিশন অবস্থান বদলায়নি। ফের রাহুলকে তাঁর অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে। এবার কংগ্রেস নেতা কী পদক্ষেপ করেন, তা নিয়ে সবমহলে কৌতূহল তুঙ্গে।

উল্লেখ্য, বৃহস্পতিবার মহারাষ্ট্রের প্রসঙ্গ তোলার পাশাপাশি কর্নাটকের বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের মহাদেবপুরা বিধানসভায় ১ লক্ষেরও বেশি ভোট চুরির অভিযোগ তুলেছিলেন রাহুল। হরিয়ানার ক্ষেত্রেও একই দাবি করেন তিনি। এই সমস্ত অভিযোগেরই কড়া বিরোধিতা করেছে নির্বাচন কমিশন।


```