Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ইদ-মিলাদ-উন-নবি ও শিক্ষক দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, উঠল জীবন দর্শনের কথা

ইদ-মিলাদ-উন-নবি ও শিক্ষক দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শান্তি, সহমর্মিতা, সেবা ও ন্যায়বিচারের মূল্যবোধের পাশাপাশি শিক্ষার গুরুত্ব ও শিক্ষকদের অবদানকে স্মরণ করালেন তিনি।

 ইদ-মিলাদ-উন-নবি ও শিক্ষক দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, উঠল জীবন দর্শনের কথা

নরেন্দ্র মোদী

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 5 September 2025 11:19

দ্য ওয়াল ব্যুরো: ইদ-মিলাদ-উন-নবি ও শিক্ষক দিবস উপলক্ষ্যে শুক্রবার দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী মোদী এক্স-এ লিখেছেন, 'এই পবিত্র দিন আমাদের সমাজে শান্তি ও কল্যাণ বয়ে আনুক। সহমর্মিতা, সেবা আর ন্যায়বিচারের মূল্যবোধ আমাদের সদা পথপ্রদর্শক হোক। ইদ মোবারক।'

ইদ-মিলাদ-উন-নবি উপলক্ষে দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে প্রার্থনা ও নানা সামাজিক অনুষ্ঠান। এই দিনটি শুধু নবীর জন্মবার্ষিকী স্মরণ নয়, বরং তাঁর জীবন, শিক্ষা ও মূল্যবোধকে স্মরণ করার দিন।

এর পাশাপাশি, একই দিনে দেশজুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস। ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণকে স্মরণ করে প্রধানমন্ত্রী লিখেছেন, 'শিক্ষকদের নিবেদনই তৈরি করে এক শক্তিশালী ও উজ্জ্বল ভবিষ্যতের ভীত। তরুণ প্রজন্মের মনন গঠনে শিক্ষকদের অবদান অপরিসীম, সমাজ ও জাতি গঠনে তাঁদের কমিটমেন্ট ও সহমর্মিতা অপরিহার্য।'

শিক্ষক দিবসে তাই শুধু শুভেচ্ছাই নয়, ড. রাধাকৃষ্ণণের জীবন, চিন্তাধারা ও দর্শনও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে।

একই দিনে এই দুই উপলক্ষ্যে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী একদিকে যেমন ধর্মীয় সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের কথা তুলে ধরলেন, তেমনই অন্যদিকে শিক্ষার গুরুত্ব ও জাতি গঠনে শিক্ষকদের ভূমিকার কথাও স্মরণ করালেন।


```