শিশুটির পরিবারের অভিযোগ, সামান্য কারণে এই ভয়াবহ হামলা চালানো হয়েছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 17 August 2025 12:21
দ্য ওয়াল ব্যুরো: পাটনা শহরের গৌরিচক এলাকায় মাত্র চার বছরের এক শিশুর গোপনাঙ্গ নৃশংসভাবে কেটে দিলেন তার প্রতিবেশী। শনিবারের এই ঘটনায় জখম শিশু এখন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
শিশুটির পরিবারের অভিযোগ, সামান্য কারণে এই ভয়াবহ হামলা চালানো হয়েছে। অভিযোগ পাওয়ার পরই গৌরিচক থানায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সদর-২-এর এসডিপিও রঞ্জন কুমার বলেন, ‘অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁরা এখন পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।’
ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।