Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ভরসন্ধেয় প্রিন্সেপ ঘাটে খুন! প্ল্যাটফর্ম থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ, পাশেই পড়েছিল কাঁচি

প্রিন্সেপ ঘাটের প্ল্যাটফর্মে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। ভরসন্ধ্যেয় এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

ভরসন্ধেয় প্রিন্সেপ ঘাটে খুন! প্ল্যাটফর্ম থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ, পাশেই পড়েছিল কাঁচি

ফাইল চিত্র

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 16 August 2025 20:17

দ্য ওয়াল ব্যুরো: প্রিন্সেপ ঘাটের প্ল্যাটফর্মে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে (Princep Ghat Body Recovered)। ভরসন্ধ্যেয় এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে কাঁচি-সহ বেশকিছু সামগ্রী।

পুলিশ সূত্রে খবর, এদিন বিকেলে তাদেরকে খবর দেওয়া হয়। এরপরই প্রিন্সেপ ঘাটের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে যুবকের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় চিৎপুর রেল পুলিশের আধিকারিকেরা। যুবকের পরিচয় এখনও জানা  যায়নি।

আরও জানা গেছে, মৃতদেহের শরীরে একাধিক আঘাত, ধারাল অস্ত্র দিয়ে কোপ মারার চিহ্ন রয়েছে। মৃতদেহের পাশেই একটি কাঁচি পাওয়া গিয়েছে। সেটি খুনে ব্যবহৃত কিনা, পরীক্ষা করে দেখা হবে। এছাড়াও, একটি হাতঘড়ি এবং মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিক অনুমান, ওই যুবককে অন্য কোথাও খুন করে দেহ লোপাটের জন্য চক্ররেল প্ল্যাটফর্মে ফেলে রেখে দেওয়া হয়েছে। মৃত যুবক স্থানীয় কিনা তা জানতে এলাকার লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি, তাঁর পরিচয় জানতে কলকাতার অন্যান্য থানাগুলির সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে বলে জানা গেছে।    
 


```