Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সল্টলেকে ফের দুর্ঘটনার কবলে ডেলিভারি বয়, ধাক্কা মারার পর মারধর গাড়িচালকের, আটক অভিযুক্ত

সল্টলেকে এই নিয়ে টানা দ্বিতীয়বার ডেলিভারি বয়ের সঙ্গে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটল। মাত্র দু’দিন আগে কেষ্টপুর সংলগ্ন ৮ নম্বর সেতুর উপর দাঁড়িয়ে থাকা এক ডেলিভারি বয়ের বাইকে ধাক্কা দেয় একটি গাড়ি। 

সল্টলেকে ফের দুর্ঘটনার কবলে ডেলিভারি বয়, ধাক্কা মারার পর মারধর গাড়িচালকের, আটক অভিযুক্ত

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 16 August 2025 12:12

দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকে ফের সড়ক দুর্ঘটনা (Saltlake Accident)। শুক্রবার দুপুরে সিটি সেন্টারের কাছে একটি চারচাকা গাড়ি ধাক্কা মারে ডেলিভারি বয়ের (Delivery Boy) স্কুটিতে। সংঘর্ষের জেরে স্কুটি চালক রাস্তায় ছিটকে পড়ে গিয়ে আহত হন। অভিযোগ, দুর্ঘটনার পর গাড়ি থেকে নেমে এসে ওই চালক উল্টে আহত যুবককেই মারধর করেন। পরে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পর দু’পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়। সেই সময় রাস্তায় ভিড় জমে যায়। স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পুলিশ জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে সংঘর্ষ হল, কারও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সল্টলেকে এই নিয়ে টানা দ্বিতীয়বার ডেলিভারি বয়ের সঙ্গে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটল। মাত্র দু’দিন আগে কেষ্টপুর সংলগ্ন ৮ নম্বর সেতুর উপর দাঁড়িয়ে থাকা এক ডেলিভারি বয়ের বাইকে ধাক্কা দেয় একটি গাড়ি। ধাক্কার জেরে তিনি রেলিংয়ের সঙ্গে চাপা পড়ে প্রাণ হারান। ওই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছিলেন স্থানীয়রা। ঘাতক গাড়ির চালককে পরের দিন হাওড়া থেকে গ্রেফতার করে পুলিশ।

কীভাবে ঘটে ওই দুর্ঘটনা

বুধবার বিকেল পাঁচটা নাগাদ সিগন্যালে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন দক্ষিণ ২৪ পরগনার হিরন্ময়পুর গ্রামের সৌমেন মণ্ডল। পাশেই আরেকটি বাইক, আর খানিকটা পিছনে সাদা রঙের একটি গাড়ি।

সিসিটিভিতে দেখা গেছে, হঠাৎ ডান দিক থেকে ছুটে আসে একটি কালো গাড়ি। সজোরে ধাক্কা মেরে সৌমেনকে ঠেলে দেয় রেলিংয়ের দিকে, মুহূর্তের মধ্যে গাড়িটিতে বিস্ফোরণ হয়। জীবন্ত অবস্থাতেই ঝলসে যায় বাইক চালকের দেহ।

দুর্ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছিল। স্থানীয়দের বিক্ষোভে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে, পাল্টা পুলিশের দিকে ছোড়া হয় পাথর। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন কয়েকজন পুলিশকর্মী। অবশেষে র‌্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।


```