Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

যেন চলছে ধ্বংসলীলা! কিস্তওয়ারের ভয়ঙ্কর বিপর্যয়ের মুহূর্তের ভিডিও দেখলে গা শিউরে উঠবে

মৃতদের মধ্যে রয়েছেন সিআইএসএফের দুই কর্মী এবং স্থানীয় পুলিশের এক এসপিও। এখনও পর্যন্ত অন্তত ৭৫ জন নিখোঁজের খবর পরিবারগুলি জানিয়েছে।

যেন চলছে ধ্বংসলীলা! কিস্তওয়ারের ভয়ঙ্কর বিপর্যয়ের মুহূর্তের ভিডিও দেখলে গা শিউরে উঠবে

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 16 August 2025 11:46

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) কিস্তওয়ার (Kishtwar) জেলার চাসোটি গ্রামে মেঘভাঙা বৃষ্টিতে (CloudBurst) বড়সড় বিপর্যয় ঘটেছে। তছনছ হয়ে গেছে বাড়ি, অস্থায়ী আশ্রম। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু গাড়ি। সরকারি হিসেবে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৬০ ছাড়িয়েছে। জখম হয়েছেন শতাধিক মানুষ। তবে স্থানীয়দের দাবি, নিখোঁজের সংখ্যা কয়েকশো হতে পারে। বহু মানুষ পাথর, গাছের গুঁড়ি আর কাদামাটির তলায় চাপা পড়ে গেছেন বলে আশঙ্কা।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কিস্তওয়ারের বিপর্যয়ের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে (Viral Video) যা দেখে পরিস্থিতির ভয়াবহতা স্পষ্টত আন্দাজ করা যায়। একটিতে দেখা গেছে, কীভাবে প্রচণ্ড জলরাশির তোড়ে ভেসে যাচ্ছে বাড়িঘর, ভেঙে পড়ছে গাছপালা।

অপর একটি ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে, মাচাইল মাতা যাত্রাপথে তীর্থযাত্রীরা জীবন বাঁচাতে ছুটছেন। চারদিকে কান্না আর আতঙ্কের চিৎকার।  

এক সর্বভারতীয় সংবাদসংস্থার খবর অনুযায়ী, মৃতদের মধ্যে রয়েছেন সিআইএসএফের দুই কর্মী এবং স্থানীয় পুলিশের এক এসপিও। এখনও পর্যন্ত অন্তত ৭৫ জন নিখোঁজের খবর পরিবারগুলি জানিয়েছে।

 

উদ্ধারকাজ চলছে জোরকদমে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধ্বংসস্তূপের নীচ থেকে এখন পর্যন্ত ১৬৭ জনকে বের করা হয়েছে। এঁদের মধ্যে ৩৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

ক্ষতির অঙ্কও ভয়াবহ। অন্তত ১৬টি বাড়ি ও সরকারি দফতরের ভবন ধ্বংস হয়েছে। ভেসে গেছে তিনটি মন্দির, ৩০ মিটার দীর্ঘ সেতু এবং একাধিক গাড়ি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার, কুপওয়ারা, বারামুল্লা, বন্দিপুরা, শ্রীনগর, গান্ডেরবাল, বদগাঁও ছাড়াও পুঞ্চ, রাজৌরি, রিয়াসি, উধমপুর, জম্মু, ডোডায় আগামী কয়েক ঘণ্টা ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এছাড়াও বেশ কিছু এলাকায় আকাশ ভেঙে বৃষ্টিতে হড়পা বান ও ধসের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সুতরাং পরিস্থিতি যে খারাপের পথে তা অনুমান করাই যায়।


```