Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেঘভাঙা বৃষ্টি, ধসে পাকিস্তানে মৃত্যু বেড়ে ২৫০, মুখ থুবড়ে পড়ল ত্রাণের হেলিকপ্টার

পাকিস্তানের এই এলাকায় বর্যায় মেঘ ভেঙে বৃষ্টি নতুন নয়। প্রতি বছরই এক দু'বার হয়ে থাকে। শুক্রবারের পরিস্থিতি তুলনায় অনেক ভয়াবহ।

মেঘভাঙা বৃষ্টি, ধসে পাকিস্তানে মৃত্যু বেড়ে ২৫০, মুখ থুবড়ে পড়ল ত্রাণের হেলিকপ্টার

ছবি-সংগৃহীত।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 16 August 2025 11:27

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের উত্তর প্রান্তের শহর খাইবার পাখতুনখোয়া প্রদেশে মেঘভাঙা বৃষ্টি আর ধ্বসে মৃতের সংখ্যা দুশো ছাপিয়ে গিয়েছে। মৃত্যুর প্রকৃত সংখ্যা কয়েকশো হতে পারে বলে প্রশাসন আশঙ্কা করছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে উদ্ধার কাজে নামানো একটি সেনা হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে মুখ থুবড়ে পড়ে। কপ্টারের পাঁচ সেনা সদস্য ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সমস্যা তীব্রতর করে তুলেছে বিদ্যুৎ পরিস্থিতি। খাইবার পাখতুনখোয়ার দুটি বিদ্যুৎ কেন্দ্রে জল ঢুকে অচল হয়ে গেছে। অচল মোবাইল পরিষেবা। ফলে উদ্ধারের কাজ পুরোদমে শুরু করা যাচ্ছে না। আধিকারিকদের আশঙ্কা জলবন্দি বহু মানুষ এখনও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। দুর্গম পাহাড়ের কোলে অবস্থিত গ্রামগুলিতে পৌঁছাতে পারেনি উদ্ধারকারী দল।

পাকিস্তানের এই এলাকায় বর্যায় মেঘ ভেঙে বৃষ্টি নতুন নয়। প্রতি বছরই এক দু'বার হয়ে থাকে। শুক্রবারের পরিস্থিতি তুলনায় অনেক ভয়াবহ।

পাক সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, গত ২৬ জুন থেকে ওই এলাকায় পূর্ণ মাত্রায় বর্ষা শুরু হয়েছে। এখনও পর্যন্ত জলে ভেসে ১৫৭ শিশুসহ ৫০৭ জন মারা গেছে। আহত হাজারের বেশি। মৃতদের পাক অধিকৃত কাশ্মীরের নয়জন এবং গিলগিট বালতিস্তানের পাঁচজন আছেন।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শুক্রবার রাতে মন্ত্রিসভার বৈঠকের পর সেনাকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন। তিনি আরও বেশি সেনা মোতায়েন করে উদ্ধার কাজ দ্রুত করার নির্দেশ দেন।


```