Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

রাজস্থানে প্রেমিকার চাপে স্ত্রীকে খুন বিজেপি নেতার, ডাকাতির গল্প সাজিয়েও মিলল না রেহাই

আজমের গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার দীপক কুমার জানিয়েছেন, প্রধান অভিযুক্ত রোহিত সাইনি ছাড়াও তাঁর প্রেমিকা ঋতু সাইনিকে গ্রেফতার করা হয়েছে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে খুনের কিনারা করেছে পুলিশ।

রাজস্থানে প্রেমিকার চাপে স্ত্রীকে খুন বিজেপি নেতার, ডাকাতির গল্প সাজিয়েও মিলল না রেহাই

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 17 August 2025 11:32

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের আজমেরে প্রেমিকার চাপে নিজের স্ত্রীকে খুন করলেন বিজেপি নেতা রোহিত সাইনি। শনিবার, ১০ অগস্ট ঘটে এই ভয়ঙ্কর ঘটনা। প্রথমে গোটা বিষয়টিকে ডাকাতির ছক বলে সাজালেও, শেষমেশ পুলিশি জিজ্ঞাসাবাদে ফাঁস হয় আসল সত্যি।

আজমের গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার দীপক কুমার জানিয়েছেন, প্রধান অভিযুক্ত রোহিত সাইনি ছাড়াও তাঁর প্রেমিকা ঋতু সাইনিকে গ্রেফতার করা হয়েছে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে খুনের কিনারা করেছে পুলিশ।

১০ অগস্ট সন্দেহজনক পরিস্থিতিতে বাড়ি থেকে উদ্ধার হয় রোহিতের স্ত্রী সঞ্জুর দেহ। প্রথমে রোহিত দাবি করেন, দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে সঞ্জুকে খুন করেছে এবং মূল্যবান জিনিস নিয়ে পালিয়েছে। কিন্তু তদন্তে পুলিশের কাছে তাঁর বয়ান ধাপে ধাপে অসঙ্গতিপূর্ণ হতে শুরু করে। কড়া জিজ্ঞাসাবাদে শেষমেশ ভেঙে পড়েন রোহিত এবং স্বীকার করেন খুনের কথা।

পুলিশ সূত্রে খবর, রোহিত স্বীকার করেছেন, প্রেমিকা ঋতু সাইনির ইচ্ছেতেই তিনি স্ত্রী সঞ্জুকে হত্যা করেন। দীর্ঘদিন ধরেই রোহিত এবং ঋতুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল বৈবাহিক সম্পর্ক। তদন্তে জানা গিয়েছে, ঋতু সাইনি বারবার রোহিতকে চাপ দিচ্ছিলেন সঞ্জুকে সরিয়ে দেওয়ার জন্য। সেই চাপের ফলেই এই খুনের ছক কষেন বিজেপি নেতা।

বর্তমানে রোহিত সাইনি এবং ঋতু সাইনি দু’জনই পুলিশ হেফাজতে রয়েছে। তাঁদের জেরা করে গোটা ঘটনার আরও খুঁটিনাটি তথ্য জানার চেষ্টা চলছে।


```