Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ভাইয়ের সঙ্গে ফিরছিলেন, ওড়িশায় অবৈধ সম্পর্ক সন্দেহে মহিলা-সহ ৩ জনকে খুঁটিতে বেঁধে পেটাল স্থানীয়রা

ওড়িশার মায়ূরভঞ্জ জেলার কাশীপুর গ্রামে সম্পর্কের সন্দেহে এক মহিলা-সহ তিন জনকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের ঘটনা ঘটল। পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভরতি করেছে। ঘটনার তদন্ত চলছে।

 

ভাইয়ের সঙ্গে ফিরছিলেন, ওড়িশায় অবৈধ সম্পর্ক সন্দেহে মহিলা-সহ ৩ জনকে খুঁটিতে বেঁধে পেটাল স্থানীয়রা

সংগৃহীত ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 13 September 2025 18:42

দ্য ওয়াল ব্যুরো: হাট থেকে আত্মীয়র সঙ্গে ফিরছিলেন মহিলা। তাঁর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে ওড়িশার ময়ুরভঞ্জে এক মহিলা এবং দুই পুরুষকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পেটালেন স্থানীয়রা। লাঠি-জুতে দিয়ে মারার অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে খবর, বিবাহিতা ওই মহিলা দুই সন্তানের মা। তিনি কাশীপুর গ্রাম থেকে দুই পুরুষের সঙ্গে মোটরবাইকে চেপে গিয়েছিলেন যশীপুরের সাপ্তাহিক হাটে। ফেরার পথে তাঁদের দেখে ফেলেন মহিলার আত্মীয়রা। সেখানেই শুরু হয় বচসা।

অভিযোগ ওঠে, ওই মহিলা তাঁদের মধ্যে একজনের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। এরপর স্থানীয়রা তিন জনকেই বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করেন।

ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা গেছে, গ্রামের একাধিক মানুষ পালা করে ওই মহিলা ও দুই পুরুষকে লাথি-ঘুষি এবং লাঠি দিয়ে আঘাত করছেন।

পুলিশ জানায়, যাঁর সঙ্গে সম্পর্কের অভিযোগ উঠেছে, তিনি মহিলার শ্বশুরবাড়ির পরিবারের অত্যন্ত কাছের এবং ভাইয়ের মতো ছিলেন। তবুও মহিলার মামা-সহ কিছু আত্মীয় সন্দেহ প্রকাশ করে এই চরম কাণ্ড ঘটান।

পরে পুলিশ তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন আধিকারিকরা।


```