Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

প্রথম জিএসটি ঐক্যের, দ্বিতীয় সরলতার, তৃতীয়টি কেমন হবে? রোড ম্যাপ বলে দিলেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রীর (Finance Minister) কথায়, “আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জিএসটিকে সহজ করা। এবং সেই সহজতার প্রভাব প্রত্যেক ভোক্তাই অনুভব করবেন। আমি সেই দিকেই কাজ করছি।”

প্রথম জিএসটি ঐক্যের, দ্বিতীয় সরলতার, তৃতীয়টি কেমন হবে? রোড ম্যাপ বলে দিলেন অর্থমন্ত্রী

নির্মলা সীতারামন

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 5 September 2025 20:00

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারের (Central Government) জিএসটি সংস্কার (GST) নিয়ে পদ্ম শিবিরকে (BJP) আক্রমণ করে একাধিক মন্তব্য করেছে কংগ্রেস (Congress)। এই কর ব্যবস্থায় যে তাঁদের দলের কৃতিত্ব রয়েছে, সেই দাবিও করা হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman) জানান, যারা একসময় জিএসটি-কে বিদ্রূপ করে ‘গব্বর সিং ট্যাক্স’ (Gabbar Singh Tax) বলেছিলেন, আজ তারাই আবার সংস্কারের কৃতিত্ব দাবি করছেন। তিনি বলেন, জিএসটির প্রথম পর্যায় ছিল ‘ঐক্যের জন্য’, দ্বিতীয় পর্যায় ‘সরলতার জন্য’। এখন তিনি মূলত সবার কাছে সহজে বোধগম্য করার দিকেই নজর দিচ্ছেন।

অর্থমন্ত্রীর (Finance Minister) কথায়, “আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জিএসটিকে সহজ করা। এবং সেই সহজতার প্রভাব প্রত্যেক ভোক্তাই অনুভব করবেন। আমি সেই দিকেই কাজ করছি।”

নির্মলা আরও ইঙ্গিত দেন, আগামী কয়েক বছরের মধ্যেই জিএসটির তৃতীয় পর্যায়ের কাঠামো নিয়ে আলোচনা শুরু হতে পারে। তবে কেমন হতে পারে সেই তৃতীয় ধাপ— সে বিষয়ে এখনই কিছু খোলসা করেননি তিনি।

শুক্রবার কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, 'কংগ্রেস এতদিন ক্ষমতায় থেকেও কেন এই সংস্কার কার্যকর করতে পারেনি? প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) আমলে ভারতে আয়করের হার ছিল বিশ্বের মধ্যে সর্বোচ্চগুলির মধ্যে একটি।'

অর্থমন্ত্রীর স্পষ্ট দাবি, 'বর্তমান সরকারের কাছে এই সংস্কার একটি ঐতিহাসিক পদক্ষেপ, যা দেশব্যাপী একক কর ব্যবস্থার মাধ্যমে রাজস্ব প্রক্রিয়াকে সহজ করেছে।'

প্রসঙ্গত, ২০১৭ সালে চালু হওয়া জিএসটি একাধিক কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের পরোক্ষ করকে এক ছাতার নীচে এনেছিল। কিন্তু শুরু থেকেই বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয় এই ব্যবস্থাকে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বারবার অভিযোগ তুলেছিলেন, একাধিক করের স্ল্যাব থাকার কারণে ব্যবসা করা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়িয়েছে। তখন তিনিই বলিউডের খলনায়ক গব্বর সিংয়ের আতঙ্কের সঙ্গে এর তুলনা টেনে এই করকে 'গব্বর সিং ট্যাক্স' বলে আখ্যা দেন।'

অন্যদিকে, কেন্দ্রীয় সরকার বারবার দাবি করে এসেছে, জিএসটি দীর্ঘমেয়াদে দেশকে একক বাজারে রূপান্তরিত করেছে এবং কর আদায়ে স্বচ্ছতা এনেছে। যে স্ল্যাব নিয়ে এত কথা উঠছিল, সেই স্ল্যাবেও পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি।


```