Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

New Income Tax Bill: নতুন আয়কর বিলে সায় মোদী মন্ত্রিসভার, সোমবার পেশ হবে সংসদে

নতুন আয়কর বিল ২০২৫-এ সায় দিল মোদী মন্ত্রিসভা। পুরনো ১৯৬১ সালের আয়কর আইন বাতিল করে সহজ, আধুনিক ও মামলা-মুক্ত করব্যবস্থা চালুর পথে কেন্দ্র। বিল পেশ হবে ১১ অগস্ট সংসদে। কী থাকছে নতুন বিলে?

New Income Tax Bill: নতুন আয়কর বিলে সায় মোদী মন্ত্রিসভার, সোমবার পেশ হবে সংসদে

আয়কর বিল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 8 August 2025 16:27

দ্য ওয়াল ব্যুরো: পুরনো ১৯৬১ সালের আয়কর আইনকে (Income Tax Act) বদলে দেওয়ার লক্ষ্যেই তৈরি হয়েছিল নতুন আয়কর বিল, ২০২৫(New Income Tax Bill 2025)। সেই বিল সংসদে প্রথমবার পেশ হয়েছিল চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি। কিন্তু শুক্রবার মন্ত্রিসভা যা অনুমোদন করল, তা একটি সংশোধিত ও পরিমার্জিত সংস্করণ—যা আগামী ১১ আগস্ট সংসদে পেশ করা হবে।

শুক্রবার সরকারি সূত্রে জানা গিয়েছে, ক্যাবিনেট সংশোধিত আয়কর বিল, ২০২৫-কে অনুমোদন দিয়েছে। এই নতুন সংস্করণে বিজেপি সাংসদ বৈজয়ন্ত পাণ্ডার নেতৃত্বাধীন সিলেক্ট কমিটির অধিকাংশ সুপারিশই যুক্ত হয়েছে।

এর আগে বাজেট ২০২৪-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন, আয়কর আইন ১৯৬১-কে সরিয়ে দিয়ে এক নতুন, সংক্ষিপ্ত, সহজবোধ্য এবং মামলা-মোকদ্দমাহীন করব্যবস্থা চালু করা হবে। সেই লক্ষ্যে ২০২৫ সালের আয়কর বিলটি ফেব্রুয়ারিতে লোকসভায় পেশ করে তা বিশদ আলোচনার জন্য সিলেক্ট কমিটির কাছে পাঠানো হয়েছিল।

সেই কমিটি দীর্ঘ পর্যালোচনা ও স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করে গত ২১ জুলাই লোকসভায় ৪,৫৮৪ পাতার বিশাল রিপোর্ট জমা দেয়। রিপোর্টে মোট ২৮৫টি সুপারিশ রাখা হয়, যার মূল লক্ষ্য—কর ব্যবস্থার সরলীকরণ, আইনকে আরও বোধগম্য করা এবং করদাতাদের হয়রানি কমানো।

বৈজয়ন্ত পাণ্ডার নেতৃত্বে কমিটি বিভিন্ন স্তরের কর বিশেষজ্ঞ, শিল্পপতি, আইনবিদ, এনজিও, মধ্যম স্তরের ট্যাক্স প্র্যাক্টিশনার, ক্ষুদ্র ও মাঝারি সংস্থার প্রতিনিধি এবং অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করে বিভিন্ন মতামত গ্রহণ করে।

এই প্রক্রিয়ার পর গত সপ্তাহেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে পুরনো আয়কর বিলটি সরকারিভাবে প্রত্যাহার করে নেন। তার পরেই সংশোধিত বিলের অনুমোদনের জন্য তা মন্ত্রিসভায় পাঠানো হয় এবং শুক্রবার তা অনুমোদিত হল।

এই নতুন আইন কার্যকর হলে প্রায় ছ’দশক পুরনো আয়কর আইন ১৯৬১-এর যুগ অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে। নতুন বিলটি আরও সরল, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করব্যবস্থা চালু করার পথ প্রশস্ত করবে। এখন অপেক্ষা ১১ আগস্টের—যেদিন নতুন বিল সংসদে আনুষ্ঠানিকভাবে পেশ হবে।

নতুন প্রত্যক্ষ কর বিধির মূল বৈশিষ্ট্য: (New Income Tax Bill Features)


১. আয়কর কাঠামোর সরলীকরণ
বর্তমানে আয়কর ব্যবস্থায় দুই ধরনের কর ব্যবস্থা (পুরনো ও নতুন) রয়েছে। তবে নতুন Direct Tax Code চালু হলে দুটি বিকল্প ব্যবস্থা তুলে দেওয়া হতে পারে, ফলে সব করদাতাদের জন্য একটি অভিন্ন কর কাঠামো কার্যকর হবে।
২. অর্থবর্ষ ও হিসাববর্ষের বিভ্রান্তি দূর করা
বর্তমান ব্যবস্থায় আর্থিক বছর (FY) এবং হিসাববর্ষ (AY) নিয়ে অনেক করদাতা বিভ্রান্ত হন। নতুন কোডে সম্ভবত এই আলাদা সংজ্ঞা বিলুপ্ত করা হবে, যা কর ফাইলিংয়ের সময়ে করদাতাদের জন্য সুবিধাজনক হবে।
৩. করের হার সংক্রান্ত পরিবর্তন
নতুন কোডে উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য করহার বাড়ানো হতে পারে, আবার কিছু নির্দিষ্ট ক্ষেত্রে করের হার কমানোও হতে পারে। সম্ভাব্য পরিবর্তনগুলি হল—
উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য করহার ৩৫% নির্ধারণ করা হতে পারে (বর্তমানে ৩০%+সারচার্জ রয়েছে)।
ডিভিডেন্ড ইনকাম (যা বর্তমানে করদাতার আয়ের সঙ্গে যোগ করে স্ল্যাব অনুযায়ী কর নির্ধারণ করা হয়) ১৫% নির্দিষ্ট হার করা হতে পারে।
ভিন্ন ভিন্ন সম্পদের জন্য পৃথক মূলধনী লাভ কর (Capital Gains Tax) কাঠামো বাতিল করে অভিন্ন করহার চালু করা হতে পারে।
৪. বিমা নীতির আয়ের ওপর কর বসানো
বর্তমানে LIC-এর মতো জীবন বিমার আয় করমুক্ত। তবে নতুন কোডে এই আয়ের ওপর ৫% হারে কর বসানো হতে পারে।
৫. কর নিরীক্ষার দায়িত্বে পরিবর্তন
বর্তমানে কর নিরীক্ষা (Tax Audit) শুধুমাত্র চার্টার্ড অ্যাকাউন্টেন্টরাই (CA) করতে পারেন। তবে নতুন আইনে কোম্পানি সেক্রেটারি (CS) এবং কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের (CMA) জন্যও কর নিরীক্ষার অনুমতি দেওয়া হতে পারে।
সরকার কীভাবে নতুন আইন তৈরি করছে? (New Income Tax Bill)
এই আইন প্রণয়নের আগে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ (CBDT) একটি বিশেষ কমিটি গঠন করেছিল, যেখানে ২২টি সাব-কমিটি বিভিন্ন দিক মূল্যায়ন করেছে। এছাড়া, অক্টোবর ২০২৪-এ সরকার সাধারণ জনগণ ও বিশেষজ্ঞদের মতামত আহ্বান করে। জানুয়ারি ২০২৫-এর মধ্যে ৭,০০০টির বেশি পরামর্শ জমা পড়ে।

নতুন আয়কর আইন: কী প্রভাব ফেলবে?

১.সাধারণ করদাতাদের জন্য সহজতর কর ব্যবস্থা

২.কর দাখিলের প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে

৩. ব্যবসা ও করপোরেট সংস্থাগুলোর জন্য কম জটিলতা

৪. উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য কিছু ক্ষেত্রে করের বোঝা বাড়তে পারে
এই পরিবর্তনগুলি বাস্তবায়িত হলে ভারতের আয়কর ব্যবস্থায় বৃহৎ পরিবর্তন আসবে, যা করদাতাদের অভিজ্ঞতা সহজ করবে ও আর্থিক স্বচ্ছতা বাড়াবে বলে সরকারের দাবি।


```