কমিশনের (Election Commission) তরফে জানানো হয়েছে, ভোট পরিচালনায় নিয়োজিত কর্মীরা (Presiding Officers) দীর্ঘ সময় ধরে কঠোর ও সংবেদনশীল দায়িত্ব পালন করেন। তাঁদের (Polling Officers) ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত (enhanced remuneration)।

ভোটকর্মীদের পারিশ্রমিক ও খাবারের ভাতা বৃদ্ধি।
শেষ আপডেট: 8 August 2025 15:13
দ্য ওয়াল ব্যুরো: আগামী নির্বাচনের আগে (Election 2026) ভোটকর্মীদের জন্য সুখবর দিল নির্বাচন কমিশন (EC – Election Commission)। ভোটের দায়িত্বে থাকা অফিসার, কর্মচারী, নিরাপত্তাকর্মী (Presiding Officers) ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মীদের (Polling Officers) পারিশ্রমিক ও খাবারের ভাতা উল্লেখযোগ্য হারে বাড়াল (enhanced remuneration) কমিশন। ২০১৪-১৬ সালের পর এই প্রথমবার বড় মাপের এই সংশোধন করা হল।
কমিশনের তরফে জানানো হয়েছে, ভোট পরিচালনায় নিয়োজিত কর্মীরা দীর্ঘ সময় ধরে কঠোর ও সংবেদনশীল দায়িত্ব পালন করেন। তাঁদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।
প্রিসাইডিং অফিসার ও কাউন্টিং সুপারভাইজার: আগে দিনে ৩৫০ টাকা, এখন দিনে ৫০০ টাকা বা ২০০০ টাকা এককালীন।
পোলিং অফিসার: আগে দিনে ২৫০ টাকা, এখন দিনে ৪০০ টাকা বা ১৬০০ টাকা এককালীন।
কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট: আগে দিনে ২৫০ টাকা, এখন দিনে ৪৫০ টাকা বা ১৩৫০ টাকা এককালীন।
চতুর্থ শ্রেণির কর্মী: আগে দিনে ২০০ টাকা, এখন দিনে ৩৫০ টাকা বা ১৪০০ টাকা এককালীন।
কল সেন্টার/কন্ট্রোল রুমের চতুর্থ শ্রেণির কর্মী: এখন ১০০০ টাকা এককালীন।
ভিডিও টিম, একাউন্টিং টিম, মিডিয়া মনিটরিং, ফ্লাইং স্কোয়াড ইত্যাদি:
শ্রেণি I/II: ১২০০ টাকা থেকে বেড়ে ৩০০০ টাকা
শ্রেণি III: ১০০০ টাকা থেকে বেড়ে ২০০০ টাকা
মাইক্রো অবজার্ভার: আগে ১০০০ টাকা, এখন ২০০০ টাকা এককালীন।
যাঁরা ভোট ও গণনার দায়িত্বে থাকবেন: যেমন পুলিশ, হোম গার্ড, স্বেচ্ছাসেবক, এনসিসি ক্যাডেট ইত্যাদি— তাঁদের জন্য প্রতিদিনের খাবার ভাতা ১৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে।
ডেপুটি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার (Dy. DEO): আগে কিছুই ছিল না, এখন এক মাসের মূল বেতনের সমপরিমাণ।
CAPF-এর গেজেটেড অফিসার: ১৫ দিনের মধ্যে: ২৫০০ টাকা থেকে বেড়ে ৪০০০ টাকা
১৫ দিনের বেশি হলে: প্রতি সপ্তাহে ১২৫০ টাকা থেকে বেড়ে ২০০০ টাকা
CAPF-এর অন্যান্য অফিসার (ইনস্পেক্টর ইত্যাদি): ১৫ দিনের মধ্যে: ২০০০ টাকা থেকে বেড়ে ৩০০০ টাকা
১৫ দিনের বেশি হলে: প্রতি সপ্তাহে ১০০০ টাকা থেকে বেড়ে ১৫০০ টাকা
কনস্টেবল ও সমমান পদে: ১৫ দিনের মধ্যে: ১৫০০ টাকা থেকে বেড়ে ২৫০০ টাকা
১৫ দিনের বেশি হলে: প্রতি সপ্তাহে ৭৫০ টাকা থেকে বেড়ে ১২৫০ টাকা
সেক্টর অফিসার ও সহকারী ব্যয়ের নিরীক্ষক: আগে ৭৫০০ টাকা, এখন ১০,০০০ টাকা (পূর্ণ সময়ের দায়িত্বে থাকলে)।
কমিশনের তরফে জানানো হয়েছে, নির্বাচন কর্মীরা গণতন্ত্রের চালিকাশক্তি। তাঁদের সঠিকভাবে মর্যাদা দিতে এই নতুন হার নির্ধারণ করা হয়েছে।