Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নির্লজ্জ ভূমিকা কমিশনের! যারা বাংলাকে ছোট করছে, তারা জবাব পেয়েছে, এবার শিক্ষা পাবে: অভিষেক

বাংলাকে কেন্দ্র বঞ্চনা করছে, নির্বাচন কমিশন এক্তিয়ার বহির্ভূত কাজ করছে, জল বন্ধ করে দিয়েছে। দলনেতা হওয়ার পরে তোপ অভিষেকের (Abhishek Banerjee)।

নির্লজ্জ ভূমিকা কমিশনের! যারা বাংলাকে ছোট করছে, তারা জবাব পেয়েছে, এবার শিক্ষা পাবে: অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 7 August 2025 11:54

দ্য ওয়াল ব্যুরো: বাংলার মানুষের ভোটাধিকার কাড়ার চেষ্টা করছে জাতীয় নির্বাচন কমিশন (ECI)। তাঁদের ভূমিকা অত্যন্ত লজ্জাজনক এবং তাঁরা নির্লজ্জ হয়ে কাজ করছে। আর তাঁদের কাজে লাগাচ্ছে বিজেপি। এই ভাষাতেই তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)।

এসআইআর (SIR) নিয়ে যখন কৌতূহল বাড়ছে বাংলায় ঠিক সেই সময়ে নির্বাচন কমিশনের পরপর কিছু কাজ নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি দুই ডব্লিউ বি সি এস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। সেই ইস্যুতে গর্জে উঠেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন দিল্লি যাওয়ার আগে একই সুরে কমিশনকে বিঁধলেন লোকসভার তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সাংসদের বক্তব্য, এখনও বাংলার নির্বাচনের বেশ কয়েক মাস দেরি। কিন্তু বিগত এক-দেড় বছর ধরে বাংলার সরকারকে কাজ করতে দিচ্ছে না নির্বাচন কমিশন। কার্যত এক্তিয়ার বহির্ভূত কাজ করছে তাঁরা। আর এর ফায়দা পাচ্ছে বিজেপি। অভিষেকের কথায়, ''বিজেপি নির্বাচন কমিশনকে নিজেদের কাজে লাগাচ্ছে, বিচারব্যবস্থাকেও লাগাচ্ছে। আর বাংলার মানুষের ভোটাধিকার কাড়ার চেষ্টা করছে।'' ১০০ দিনের টাকা থেকে শুরু করে একাধিক প্রকল্পের অর্থ দেওয়া বন্ধ রয়েছে বলে তো আগেও অভিযোগ তুলেছে তৃণমূল। এদিন অভিষেক জলজীবন প্রকল্পের টাকার ইস্যুতেও বিজেপি সরকারকে নিশানা করেন।

অভিষেকের সাফ কথা, সন্দেশখালি থেকে শুরু করে আরজি কর কাণ্ড, লাগাতার বাংলাকে বদনাম করার চেষ্টা করেছে বিজেপি। অভিযোগের সুরে তিনি এও দাবি করেন, 'প্রভাব খাটিয়ে বিগত ৪ বছরে কলকাতা হাইকোর্টের নানা বেঞ্চ থেকে ৫০-টিরও বেশি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আরজি করের ক্ষেত্রেও কলকাতা পুলিশ ২৪ ঘণ্টায় যা করেছে, সিবিআই ১ বছরে তার থেকে বেশি কিছু করতে পারেনি।'

এই প্রেক্ষিতেই অভিষেকের হুঙ্কার, আগেও যারা বাংলাকে বদনাম করতে গেছিল তারা জবাব পেয়েছে। আগামী দিনেও পাবে। তাঁর খোঁচা, প্রত্যেক মানুষ ভুল থেকে শিক্ষা নেয়। কিন্তু ২০২১ বা ২০২৪-এর ভোটের পরও বিজেপি শিক্ষা নেয়নি। তবে সেটা ২০২৬ সালে পাবে বলেই দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


```