Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

মহারাষ্ট্রে প্রস্রাব 'কেলেঙ্কারি'! ভিডিও ভাইরাল হতেই আত্মহত্যা যুবকের

মানসিক চাপে মৃত্যু ২৮ বছরের যুবকের। চাঞ্চল্য ছড়াল মহারাষ্ট্রে।

মহারাষ্ট্রে প্রস্রাব 'কেলেঙ্কারি'! ভিডিও ভাইরাল হতেই আত্মহত্যা যুবকের

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 6 November 2025 14:45

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজীনগরে (Chhatrapati Sambhajinagar) এক ২৮ বছরের যুবকের আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বন্ধুর সঙ্গে রেলস্টেশন সংলগ্ন এলাকায় প্রকাশ্যে প্রস্রাব করছিলেন তিনি। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপর থেকেই তিনি ক্রমাগত মানসিক চাপে ভুগছিলেন।

ঘটনাটি ঘটে জালনা জেলার ঠোকমাল টান্ডা এলাকায়। পুলিশ জানায়, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ওই যুবক ও তাঁর বন্ধু ব্যাপক সমালোচনার মুখে পড়েন। ভিডিওতে দেখা গিয়েছিল, তাঁরা দু’জন “ছত্রপতি সম্ভাজীনগর” লেখা বোর্ডের নিচে প্রস্রাব করছেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয় এবং স্থানীয় এক শিবসেনা জেলা সভাপতির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টসহ একাধিক পেজ থেকে তা শেয়ার করা হয়।

পরবর্তীতে দু’জনই প্রকাশ্যে ক্ষমা চান। কিন্তু তাতেও থামেনি হয়রানি। এক যুবককে ক্রমাগত হুমকি ফোন আসতে থাকে বলে অভিযোগ। মানসিক চাপে ভুগতে ভুগতে শেষ পর্যন্ত তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

পুলিশের এক আধিকারিক বলেন, “নানা দিক থেকে চাপ ও অপমান সহ্য করতে না পেরে ওই যুবক তাঁর বন্ধুদের জানিয়েছিলেন যে তিনি পরিস্থিতি সামলাতে পারছেন না। এরপরেই তিনি কুয়োয় ঝাঁপ দেন।”

পুলিশ ইতিমধ্যেই ওই ভিডিওটি যারা সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে এবং যারা হয়রানিতে উসকানি দিয়েছে, তাদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করেছে।


```