Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

SBI শাখার গেট ভেঙে দিয়েছে প্রশাসন, বাধ্য হয়ে মই বেয়ে ব্যাঙ্কে ঢুকছেন গ্রাহকরা

জানা গিয়েছে, সম্প্রতি এলাকায় বুলডোজার দিয়ে অ্যান্টি–এনক্রোচমেন্ট অভিযান চালায় স্থানীয় প্রশাসন। সেই অভিযানের জেরে এসবিআই শাখার প্রধান দরজাটিই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।

SBI শাখার গেট ভেঙে দিয়েছে প্রশাসন, বাধ্য হয়ে মই বেয়ে ব্যাঙ্কে ঢুকছেন গ্রাহকরা

গ্রাহকদের ব্যাঙ্কে ঢুকতে হচ্ছে মই বেয়ে

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 25 November 2025 14:33

দ্য ওয়াল ব্যুরো: ওড়িশার ভদ্রকের (Odisha News) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) একটি শাখার সামনে দেখা গেল অদ্ভুত দৃশ্য। ব্যাঙ্কের (Bank Ladder) মূল দরজা ভেঙে যাওয়ায় গ্রহকদের ঢুকতে হচ্ছে কাঠের মই বেয়ে!

জানা গিয়েছে, সম্প্রতি এলাকায় বুলডোজার দিয়ে অ্যান্টি–এনক্রোচমেন্ট অভিযান চালায় স্থানীয় প্রশাসন। সেই অভিযানের জেরে এসবিআই শাখার প্রধান দরজাটিই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। ফলে ব্যাঙ্কে ঢোকার স্বাভাবিক পথ অচল হয়ে যায়।

অবস্থার মোকাবিলায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ ট্র্যাক্টরের ট্রলির উপর কাঠের একটি মই বসিয়ে তৈরি করেছে অস্থায়ী প্রবেশপথ। কিন্তু এতে স্বাভাবিকভাবেই বিপাকে পড়েন গ্রাহকেরা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজন মই বেয়ে ব্যাঙ্কে ওঠার ধারণা শুনেই হতবাক।

বয়স্ক ও মহিলা গ্রাহকদের (Senior Customers) জন্য এই ব্যবস্থা আরও বেশি দুর্ভোগ ডেকে এনেছে। প্রবেশপথের (Entrance) নিরাপত্তা নিয়ে এলাকাবাসীরও তীব্র অভিযোগ। তাঁদের দাবি, ব্যাঙ্কের মূল দরজা দ্রুত মেরামত করা হোক। না হলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।

ব্যাঙ্ক কর্তৃপক্ষ (SBI Bank News) এখনও জানায়নি, ঠিক কবে মেরামতির কাজ শেষ হবে। ফলে কিছুদিন গ্রাহকদের ঝুঁকি নিয়েই এই অস্থায়ী মইপথ ব্যবহার করতে হবে বলেই আশঙ্কা।

বেআইনি দখল নিয়ে বারবার নোটিস (Notice) দিয়েও কোনও হেলদোল হয়নি মালিক বা ব্যাঙ্ক কর্তৃপক্ষের। শেষমেশ কঠোর পদক্ষেপ করে প্রশাসন। সাব-কলেক্টর, তহশিলদার-সহ জেলা কর্তারা উপস্থিত থাকতেই ভেঙে ফেলা হয় ভবনের দখলকৃত অংশ।

তবে সেই ভাঙা গড়ার ফাঁদে পড়ে চরম দুর্ভোগে গ্রাহকরা। নিয়মিত পরিষেবা চালু থাকলেও সাময়িক ভাবে ব্যাঙ্কে ঢোকার মতো সঠিক প্রবেশপথই ছিল না। বাধ্য হয়েই কয়েক দিন ধরে অস্থায়ী লোহার মই দিয়ে ব্যাঙ্কে ওঠানামা করেছেন সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ছবি। আর তাতেই ওঠে প্রশ্ন, একটি পাবলিক ব্যাঙ্ক কীভাবে গ্রাহকদের ন্যূনতম নিরাপত্তা ছাড়াই চালাতে পারে পরিষেবা?

জানানো হয়েছে, শনিবার নতুন সিঁড়ি বসানো হয়েছে ব্যাঙ্কের মূল প্রবেশপথে। ফলে স্বাভাবিকভাবেই যাতায়াত শুরু হয়েছে।


```