Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

দিনের শুরুতে দিল্লির পর এবার বোমাতঙ্ক বম্বে হাইকোর্টেও, হুমকি মেলের জেরে স্থগিত শুনানি

সঙ্গে সঙ্গে বিচারপতি, আইনজীবী, কর্মী এবং আরও যাঁরা ছিলেন তাঁদের দ্রুত ভবন খালি করতে বলা হয়। আদালতের সমস্ত শুনানি স্থগিত করা হয় এবং গোটা চত্বরে বড়সড় তল্লাশি অভিযান শুরু হয়।

দিনের শুরুতে দিল্লির পর এবার বোমাতঙ্ক বম্বে হাইকোর্টেও, হুমকি মেলের জেরে স্থগিত শুনানি

বম্বে হাইকোর্ট

পৃথা ঘোষ

শেষ আপডেট: 12 September 2025 17:25

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকালে দিল্লি হাইকোর্ট (Delhi high court), তার পরই বম্বে হাইকোর্টেও (Bombay high court) একই ঘটনা। দুপুর নাগাদ বোমা হামলার হুমকি ইমেল (bomb threat mail) পৌঁছনোর পর চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে বম্বে হাইকোর্ট চত্বরে। ইমেলে আদালত ভবনে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। সঙ্গে সঙ্গে বিচারপতি, আইনজীবী, কর্মী এবং আরও যাঁরা ছিলেন তাঁদের দ্রুত ভবন খালি করতে বলা হয় (Bombay high court evacuation after mail)। আদালতের সমস্ত শুনানি স্থগিত করা হয় এবং গোটা চত্বরে বড়সড় তল্লাশি অভিযান শুরু হয়।

মুম্বই পুলিশ জানিয়েছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল মেনে দ্রুত ভবন খালি করা হয়েছে। বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড (BDDS) এবং ডগ স্কোয়াড পুরো হাইকোর্ট চত্বরে তল্লাশি চালায়। এক পুলিশ আধিকারিক বলেন, “হুমকির ইমেলে বলা হয়েছিল আদালত ভবনে বোমা রয়েছে। আমরা সবরকম সতর্কতা নিচ্ছি এবং তল্লাশি চলছে।”

প্রশাসন নাগরিকদের আতঙ্কিত না হওয়ার কথা জানিয়েছে। তারা মনে করিয়ে দিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে মুম্বইয়ের একাধিক স্কুল ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেও একই ধরনের হুমকি এসেছে।

আজ দিনের শুরুতেই দিল্লি হাইকোর্টেও বোমাতঙ্কে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একটি ইমেলে দাবি করা হয়, বিচারপতিদের চেম্বার ও আদালত চত্বরে তিনটি বোমা পোঁতা হয়েছে এবং দুপুর ২টার মধ্যে সবাইকে ভবন ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে কার্যক্রম স্থগিত করে আদালত চত্বর খালি করা হয়। বোমা নিষ্ক্রিয়করণ বাহিনী তল্লাশি চালায়। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিচারপতিরা সেদিনের মতো আদালত কক্ষ ত্যাগ করেন। পুলিশ জানিয়েছে, হুমকিটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

দিল্লি হাইকোর্টের ওই হুমকি ইমেলে কী লেখা ছিল?

ইমেলে একাধিক ব্যক্তির নাম টেনে এনে সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যোগসাজশের অভিযোগ করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, “একজন শিয়া মুসলিম, ড. শাহ ফয়সাল, পাকিস্তানের আইএসআই সেলের সঙ্গে কোয়েম্বাটুরে যোগাযোগ স্থাপন করে আজ পাটনায় ১৯৯৮ সালের বিস্ফোরণ পুনরায় ঘটাতে চাইছে।” আরও কয়েকজন রাজনৈতিক পরিবারের সদস্যের নামও সেখানে এসেছে। ই-মেলটিতে অ্যাসিড হামলা এবং পুলিশ বাহিনীর ভেতরে অনুপ্রবেশের অভিযোগের কথাও বলা হয়েছে।

তাতে আরও লেখা ছিল: “নমুনা হিসেবে আজকের দিল্লি হাইকোর্টে বিস্ফোরণ আগের সব হুমকির সত্যতা প্রমাণ করবে। দুপুরের ইসলামিক প্রার্থনার পর বিচারকের চেম্বার বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেওয়া হবে।”

পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে, যদিও প্রাথমিক তল্লাশিতে এখন পর্যন্ত আদালত চত্বরে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি।


```