Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দিল্লি হাইকোর্টে বোমাতঙ্ক! হুমকি ইমেলের জেরে স্থগিত কার্যক্রম, খালি করা হয়েছে আদালত চত্বর

নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলেছে, বোমা নিষ্ক্রিয়করণ দল মোতায়েন করা হয়েছে। 

দিল্লি হাইকোর্টে বোমাতঙ্ক! হুমকি ইমেলের জেরে স্থগিত কার্যক্রম, খালি করা হয়েছে আদালত চত্বর

দিল্লি হাইকোর্ট

পৃথা ঘোষ

শেষ আপডেট: 12 September 2025 13:08

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি হাইকোর্টে (Delhi high court) বোমাতঙ্ক (bomb threat)! শুক্রবার এক হুমকি ই-মেল (Threat mail) পৌঁছনোর পর আদালতের কার্যক্রম স্থগিত করা হয় এবং চত্বর দ্রুত খালি করে দেওয়া হয়।

সূত্র জানিয়েছে, বিজয় শর্মা নামের এক ব্যক্তির পাঠানো ওই ই-মেলটি গিয়েছিল আইনজীবী আরজি অরুণ ভরদ্বাজের ইনবক্সে। সেখানে আদালত প্রাঙ্গণে বিস্ফোরণের আশঙ্কার কথা উল্লেখ ছিল। হুমকির খবর পৌঁছতেই বেশিরভাগ কোর্টরুম হঠাৎই ওঠে যায়, এবং নিরাপত্তাকর্মীরা সবাইকে বাইরে বেরিয়ে যেতে অনুরোধ করেন।

ই-মেলে একাধিক ব্যক্তির নাম টেনে এনে সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যোগসাজশের অভিযোগ করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, “একজন শিয়া মুসলিম, ড. শাহ ফয়সাল, পাকিস্তানের আইএসআই সেলের সঙ্গে কোয়েম্বাটুরে যোগাযোগ স্থাপন করে আজ পাটনায় ১৯৯৮ সালের বিস্ফোরণ পুনরায় ঘটাতে চাইছে।” আরও কয়েকজন রাজনৈতিক পরিবারের সদস্যের নামও সেখানে এসেছে। ই-মেলটিতে অ্যাসিড হামলা এবং পুলিশ বাহিনীর ভেতরে অনুপ্রবেশের অভিযোগের কথাও বলা হয়েছে।

তাতে আরও লেখা ছিল: “নমুনা হিসেবে আজকের দিল্লি হাইকোর্টে বিস্ফোরণ আগের সব হুমকির সত্যতা প্রমাণ করবে। দুপুরের ইসলামিক প্রার্থনার পর বিচারকের চেম্বার বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেওয়া হবে।”

আদালতের এক কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা ছাড়পত্র মেললে দুপুর আড়াইটে নাগাদ কার্যক্রম পুনরায় শুরু হতে পারে। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে, যদিও প্রাথমিক তল্লাশিতে এখন পর্যন্ত আদালত চত্বরে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি।

নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলেছে, বোমা নিষ্ক্রিয়করণ দল মোতায়েন করা হয়েছে। ই-মেলের উত্স চিহ্নিত করতে এবং হুমকির বিশ্বাসযোগ্যতা যাচাই করতে তদন্তকারীরা কাজ শুরু করেছেন।


```