ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড। যাত্রীদের নামিয়ে বিমানের ভিতরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 13 May 2025 16:16
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার দুপুরে বোমাতঙ্ক ছড়াল কলকাতা বিমান বন্দরে (Bomb scare at Kolkata airport)। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড। যাত্রীদের নামিয়ে বিমানের ভিতরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
জানা যাচ্ছে, এদিন দুপুর সাড়ে তিনটেয় কলকাতা থেকে মুম্বইগামী ইন্ডিগোর বিমান উড়ে যাওয়ার কথা ছিল। প্লেন ছাড়ার আগের মুহূর্তে বিমানের মধ্যে বোমাতঙ্কের খবর এসে পৌঁছয়। দ্রুত যাত্রীদের নামিয়ে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে বিমানবন্দর চত্বরে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।
কাশ্মীরে জঙ্গিদের হাতে নিরীহ পর্য়টকদের হত্যার জেরে সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। আপাতত যুদ্ধ বিরতি ঘোষণা হলেও সীমান্তে উত্তেজনা রয়েছে। এমন পরিস্থিতিতে জঙ্গি নাশকতা নিয়ে আগেই দেশের সব কটি বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করেছিল জাতীয় সুরক্ষা বাহিনী।
তারই মধ্যে এদিনের বোমাতঙ্কের ঘটনায় নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। যদিও এ ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষর বক্তব্য, অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। যাত্রী সুরক্ষার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা এবং নজরদারি রয়েছে।