Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

SSC Scam: যোগ্য শিক্ষকদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরানো হবে কবে? বিকাশ ভবন অভিযানে এআইডিএসও

দুর্নীতির অভিযোগে এসএসসির ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ায় ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি গেছে। এঁদের মধ্যে ‘চিহ্নিত অযোগ্য’ রয়েছেন প্রায় হাজার আটেক শিক্ষক। চাকরি বাতিলের পাশাপাশি তাঁদের বেতনও ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

SSC Scam:  যোগ্য শিক্ষকদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরানো হবে কবে? বিকাশ ভবন অভিযানে এআইডিএসও

এসএসসি ভবনে বিক্ষোভ। নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 13 May 2025 13:53

দ্য ওয়াল ব্যুরো: যোগ্য শিক্ষকদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরানো এবং দুর্নীতিগ্রস্তদের শাস্তির (SSC Scam) দাবিতে ফের আন্দোলনে নামল এআইডিএসও (AIDSO )। মঙ্গলবার সংগঠনের তরফে দুটি মিছিল বিকাশ ভবনের সামনে পৌঁছে বিক্ষোভ দেখায়।

আন্দোলনকারীদের বক্তব্য, অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের অনিশ্চিত ভবিষ্যতের মুখে ঠেলে দিচ্ছে রাজ্য। অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশ করে তাঁদের চাকরি সুনিশ্চিত করতে হবে। একই সঙ্গে অযোগ্যদের তালিকাও সামনে আনতে হবে। 

এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে স্মারকলিপি জমা দিতে চেয়েছিলেন আন্দোলনকারীরা। তবে শিক্ষামন্ত্রী না থাকায় দফতরের আধিকারিকদের কাছে নিজেদের দাবিপত্র তুলে দেন তাঁরা। 'দুধ কা দুধ, পানি কা পানি', না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে বলেও জানানো হয়।

দুর্নীতির অভিযোগে এসএসসির ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল হওয়ায় ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি গেছে। এঁদের মধ্যে ‘চিহ্নিত অযোগ্য’ রয়েছেন প্রায় হাজার আটেক শিক্ষক। চাকরি বাতিলের পাশাপাশি তাঁদের বেতনও ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

এই জায়গা থেকেই পর্ষদ আদালতে আর্জি করে যে, 'চিহ্নিত অযোগ্য' ছাড়া বাকিদের চাকরি যাতে বহাল রাখা যায়। তাঁদের যুক্তি, এমনটা না হলে অনেক স্কুলে পড়ানোর মতো শিক্ষক থাকবেন না। এই আর্জির প্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত, অযোগ্য হিসেবে চিহ্নিতরা বাদ দিয়ে বাকিরা চাকরি করবেন পরবর্তী নিয়োগের আগে পর্যন্ত। সেই তারিখটা ৩১ ডিসেম্বর বলেই জানিয়ে দিয়েছে আদালত।

সুপ্রিম কোর্টের রায়ের পর চাকরিহারারা কার্যত পথে নেমে আন্দোলন শুরু করেন। 'যোগ্য'রা বলেন, তাঁরা আদতে দুর্নীতির শিকার হয়েছেন কিছু না করেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, চাকরিহারাদের পাশে থাকবে রাজ্য সরকার। পরবর্তী পদক্ষেপ হিসেবে যা করার তা করা হবে। চাকরি ফেরানোর দাবিতে সম্প্রতি চাকরিহারাদের একাংশ দিল্লিতে গিয়ে ধর্নাও করেছেন। 


```