Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

না ফেরার দেশে সিপিএম নেতা নেপালদেব ভট্টাচার্য, ছাত্র থেকে জেলা, প্রতিটি শাখাতেই দায়িত্ব সামলেছেন

এসএফআই, শ্রমিক সংগঠন সিটু-সহ বাম রাজনীতির প্রতিটি শাখাতেই দায়িত্ব সামলেছেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ জেলার রাজনৈতিক মহল।  

না ফেরার দেশে সিপিএম নেতা নেপালদেব ভট্টাচার্য, ছাত্র থেকে জেলা, প্রতিটি শাখাতেই দায়িত্ব সামলেছেন

প্রয়াত সিপিএম নেতা নেপালদেব ভট্টাচার্য।

শেষ আপডেট: 13 May 2025 13:26

দ্য ওয়াল ব্যুরো: না ফেরার দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান সিপিএম নেতা, রাজ্যসভার প্রাক্তন সাংসদ নেপালদেব ভট্টাচার্য (CPM leader Nepaldev Bhattacharya)। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। সোমবার রাতে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রের খবর, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। উত্তর ২৪ পরগনা জেলা সিপিএমের প্রাক্তন সম্পাদক নেপালবাবুর রাজনৈতিক হাতেখড়ি ছাত্রাবস্থা থেকে। এসএফআই, শ্রমিক সংগঠন সিটু-সহ বাম রাজনীতির প্রতিটি শাখাতেই দায়িত্ব সামলেছেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ জেলার রাজনৈতিক মহল।  

এদিন সকাল ১০ টা নাগাদ তাঁর মরদেহ হাসপাতাল থেকে সিটুর রাজ্য দফতর হয়ে এসএফআই রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বারাসতে সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা কার্যালয় হয়ে ব্যারাকপুরে সিটুর জেলা দফতরে নিয়ে যাওয়া হয়। নেপালবাবুর আদি বাড়ি ভাটপাড়ায়। এখান থেকেই তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের শুরু। দুপুরে ভাটপাড়া শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।

প্রয়াত নেপালদেব ভট্টাচার্য এসএফআইয়ের তিনবারের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে ছিলেন।  ১৯৮১ সালে দলের তরুণ সদস্য় হিসেবে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়ে নজির গড়েছিলেন। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে নয়ের দশকে তাঁকে বহিষ্কার করে সিপিএমে। পরে অবশ্য সসম্মানে দলে ফিরিয়ে একাধিক দায়িত্ব দেওয়া হয়। ২০১৫ সালে উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক পদের দায়িত্বও দেওয়া হয় তাঁকে। ২০১৬ সালের বিধানসভা এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও দলের তরফে প্রার্থী হয়েছিলেন তিনি। তবে অসুস্থতার কারণে তখন থেকেই ধীরে ধীরে সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছিলেন নেপালদেব।
 


```