Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

Narendra Modi: পাকিস্তানের সঙ্গে কথা হলে সন্ত্রাস এবং POK নিয়েই হবে, কড়া বার্তা প্রধানমন্ত্রীর

যুদ্ধ বিরোধী ঘোষণা হয়েছে ঠিকই তবে সন্ত্রাসবাদীদের চোখরাঙানি ভারত যে সহ্য করবে না,তা স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)।

Narendra Modi: পাকিস্তানের সঙ্গে কথা হলে সন্ত্রাস এবং POK নিয়েই হবে, কড়া বার্তা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী মোদী।

শেষ আপডেট: 12 May 2025 20:54

দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধ বিরোধী ঘোষণা হয়েছে ঠিকই তবে সন্ত্রাসবাদীদের চোখরাঙানি ভারত যে সহ্য করবে না,তা স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)।

সোমবার রাত আটটায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "পাকিস্তানের সঙ্গে কথা হলে এবার সন্ত্রাস এবং পাক অধিকৃত কাশ্মীর (only talk about terrorism and POK) নিয়েই কথা হবে।" হুঁশিয়ারির সুরে মোদী এও বললেন, পাকিস্তানকে যদি বাঁচতে হয় তাহলে সবার আগে সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ করতে হবে।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে ২৬ জন নিরীহ মানুষকে জঙ্গিরা হত্যা করার পরই পাকিস্তানিদের ভিসা বাতিল, সিন্ধু জলচুক্তি খারিজ সহ একাধিক পদক্ষেপ করে ভারত। সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়ায় পাকিস্তানের কার্যত ভাতে মরার দশা। যুদ্ধ বিরতি ঘোষণা হওয়ায় অনেকেরই কৌতূহল ছিল, সিন্ধু জলচুক্তি নিয়ে ভারত কী সিদ্ধান্ত নেয়।

এদিন মোদী দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন, "সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস ও বাণিজ্যও একসঙ্গে চলতে পারে না। জল আর রক্তও এক সঙ্গে বইতে পারে না।" অর্থাৎ সন্ত্রাসবাদের প্রশ্নে ভারত জিরো টলারেন্সের পথ থেকে সরবে না। পাকিস্তানকে বাঁচতে হলে এখনই নিজেদের সন্ত্রাসের পথ থেকে সরে আসতে হবে।

পহেলগামে জঙ্গি হানার জবাবে গত ৭ মে ভারতীয় সেনা বাহিনী অপারেশন সিঁদুরের (Operation Sindoor) মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। এরপরই পাল্টা হামলা চালায় পাকিস্তান। তবে ভারতের হামলার কাছে পাকিস্তান কার্যত দিশেহারা হয়ে পড়ে। 

তারই জেরে যে যুদ্ধ বিরতি এদিন তাও স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, "অপারেশন সিঁদুরের মাধ্যমে আমরা ওদের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিই। জবাবে ওরা আমাদেরের স্কুল-কলেজ, সাধারণ নাগরিকের বাড়িঘর, মন্দিরকে নিশানা করে একের পর এক ড্রোন, মিসাইল ছুড়েছিল। কিন্তু আমাদের সেনারা সে সব সীমান্তের আগেই আকাশে ধুলিসাৎ করেছিল।  গুঁড়িয়ে দেওয়া সন্ত্রাসবাদীদের একাধিক ঘাঁটি। বাধ্য হয়ে ওরা আমাদের ডিজিএমও-দের দ্বারস্থ হন।"

মোদী এও জানিয়ে দেন, "ভবিষ্যতে প্রয়োজন হলে আবার জবাব দেওয়া হবে। কোনও ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ ভারত সহ্য করবে না।"
এ ব্যাপারে ভারতের সেনাবাহিনী যে আকাশ, জল থেকে মাটি- সর্বত্র প্রস্তুত রয়েছে তাও এদিন আরও একবার স্পষ্ট করে দেন মোদী।


```