Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

CBSE Class 12th Results 2025: পাশের হার ৮৮.৩৯%, এবারেও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা

নাম নথিভুক্ত করার পরও প্রায় সাড়ে ১১ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসেননি।

CBSE Class 12th Results 2025: পাশের হার ৮৮.৩৯%, এবারেও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা

ফাইল ছবি।

শেষ আপডেট: 13 May 2025 12:30


দ্য ওয়াল ব্যুরো: প্রকাশিত হল সিবিএসই-র (CBSE) ২০২৫ সালের দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল (CBSE Class 12th Results 2025)।

পরীক্ষার্থীরা সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট - cbse.gov.in -এ গিয়ে সরাসরি রেজাল্ট দেখতে এবং ডাউনলোড করতে পারবেন। মূল ওয়েবসাইট ছাড়াও, results.cbse.nic.in এবং cbseresults.nic.in -এও তাদের রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা।

এবারে সামগ্রিকভাবে পাশের হার ৮৮.৩৯%। প্রতিবারের মতো এবারেও সামগ্রিক ফলাফলের নিরিখে মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে।

বোর্ড সূত্রের খবর, এবারে মোট ১৭ লক্ষ ৪ হাজার ৩৬৭ জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসার জন্য নাম নথিভুক্ত করেছিল। যদিও পরীক্ষায় বসে ১৬ লক্ষ ৯২ হাজার ৭৯৪ জন। অর্থাৎ নাম নথিভুক্ত করার পরও প্রায় সাড়ে ১১ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসেননি। পাশ করা মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লক্ষ ৯৬ হাজার ৩০৭ জন।

কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে সিবিএসই ফলাফল?

প্রথমে CBSE এর অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in এ যান। এরপর হোমপেজে, 'CBSE দ্বাদশ ফলাফল ২০২৫' লেখা লিঙ্কটি খুঁজুন এবং ক্লিক করুন। এবার একটি নতুন উইন্ডো খুললে, আপনার রোল নম্বর, প্রবেশপত্রের আইডি, জন্ম তারিখ এবং অন্যান্য বিবরণ দিয়ে 'এন্টার' এ ক্লিক করুন। স্ক্রিনে ফুটে উঠবে ফলাফল। এখানেই ডাউনলোডের অপশনও থাকবে। সাধারণত সিবিএসই-র পরীক্ষায় পাশ করতে হলে ৩৩ শতাংশ নম্বর পেতে হয়। 


```