Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

৬ বছরের রেকর্ড ভেঙে খুচরো মুদ্রাস্ফীতি নামল ২.১০ শতাংশে, খাবারের দাম কমায় হাঁফ ছাড়ছে দেশ

দেশের সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির খবর। ২০২৫ সালের জুন মাসে খুচরো মুদ্রাস্ফীতি (Inflation rate) নেমে এসেছে মাত্র ২.১০ শতাংশে, যা গত ছ’বছরের মধ্যে সর্বনিম্ন (lowest in 6 Years)।

৬ বছরের রেকর্ড ভেঙে খুচরো মুদ্রাস্ফীতি নামল ২.১০ শতাংশে, খাবারের দাম কমায় হাঁফ ছাড়ছে দেশ

প্রতীকী ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 14 July 2025 17:20

দ্য ওয়াল ব্যুরো: দেশের সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির খবর। ২০২৫ সালের জুন মাসে খুচরো মুদ্রাস্ফীতি (Inflation rate) নেমে এসেছে মাত্র ২.১০ শতাংশে, যা গত ছ’বছরের মধ্যে সর্বনিম্ন (lowest in 6 Years)। রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত সহনশীলতার সীমার প্রায় একেবারে নিচের দিকেই রয়েছে এই হার। আরও বড় কথা, খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতিও এই সময়ের পরিসরে ছিল ঋণাত্মক— অর্থাৎ মাইনাস ১.০৬ শতাংশ।

এর আগে, মে মাসে খুচরো মুদ্রাস্ফীতি ছিল ২.৮২ শতাংশ। জুনের হারে এই পতন বাজার বিশেষজ্ঞদের অনুমানকেও পিছনে ফেলে দিয়েছে। রয়টার্সের অর্থনীতিবিদদের সমীক্ষায় জুনের জন্য মুদ্রাস্ফীতির অনুমান করা হয়েছিল ২.৫ শতাংশ, কিন্তু বাস্তবে তা আরও কম হয়েছে।

বিশ্লেষকদের মতে, এ বছরের মধ্যে লাগাতার খাদ্যপণ্যের দাম কমার ফলে মুদ্রাস্ফীতির হার এই অবস্থানে পৌঁছেছে। পর্যাপ্ত বর্ষার কারণে কৃষিপণ্যের উৎপাদন বেড়েছে, যার সুফল পাওয়া গিয়েছে বাজারে।

সরকারি পরিসংখ্যান বলছে, খুচরো মূল্যসূচকে খাদ্যপণ্যের ওয়েটেজ প্রায় ৫০ শতাংশ। তাই খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির গতি কমা গোটা সূচকেই উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। জুনে শাকসবজির দাম গত বছরের তুলনায় কমেছে প্রায় ১৯ শতাংশ, যেখানে মে মাসে এই পতন ছিল ১৩.৭ শতাংশ। এই পরিসংখ্যান অনুযায়ী, জুন মাসে প্রধান ও খাদ্য মুদ্রাস্ফীতি দুটোই ২০১৯ সালের জানুয়ারির পর সর্বনিম্ন।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ম অনুযায়ী টানা তিনটি ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতি ২ শতাংশের নিচে বা ৬ শতাংশের ওপরে গেলে পদক্ষেপ করতে হয়। জুনের এই অবস্থান কেন্দ্রীয় ব্যাঙ্ককে সুদের হার কমানোর পথে এগোতে উৎসাহ দিতে পারে বলে ধারণা অর্থনীতিবিদদের।

জুনে খুচরো মূল্যস্ফীতি: ২.১০%
মে মাসে ছিল: ২.৮২%
খাদ্য মূল্যস্ফীতি: -১.০৬%
শাকসবজির দাম: ১৯% হ্রাস (YoY)
রিজার্ভ ব্যাঙ্কের সহনশীলতা সীমা: ২%–৬%


```