Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

চালকের আসন ফাঁকা, আপনাআপনি গড়াচ্ছে চারচাকা! বেঙ্গালুরুর কলেজে দেশের প্রথম 'চালকবিহীন গাড়ি'

বেঙ্গালুরুর আরভি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং-এ দেখা মিলল দেশের প্রথম চালকবিহীন গাড়ির। উইপ্রো, আইআইএসসি ও কলেজের যৌথ উদ্যোগে তৈরি এই গাড়ি চলল নিজের ইচ্ছেতে, ড্রাইভিং সিটে কেউ ছিল না!

চালকের আসন ফাঁকা, আপনাআপনি গড়াচ্ছে চারচাকা! বেঙ্গালুরুর কলেজে দেশের প্রথম 'চালকবিহীন গাড়ি'

দেশের প্রথম চালকবিহীন গাড়ি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 30 October 2025 13:25

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর (Bengaluru) এক কলেজ ক্যাম্পাসে হঠাৎ একটি গাড়ি চলতে শুরু করল। কিন্তু অবাক কাণ্ড! ড্রাইভিং সিটে কেউ নেই! না কোনও মানুষ, না কোনও রোবট। গাড়িটা (Driverless car) যেন নিজের ইচ্ছেতেই রাস্তা চিনে এগিয়ে চলেছে (India’s first driverless car)। এই দৃশ্য দেখে তো সবার চোখ কপালে! ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সময় লাগেনি। মানুষজন বলাবলি শুরু করল, "এ কোন জাদু?"

গাড়ির ভেতরে বসে ছিলেন উত্তরাদি মঠের শ্রদ্ধেয় শ্রী সত্যত্মতীর্থ স্বামীজি এবং আরও কয়েকজন। বোঝা গেল, এটি কোনও সায়েন্স ফিকশনের দৃশ্য নয়, বরং একটা সত্যিকারের পরীক্ষা! পরে জানা গেল, স্বামীজি আরভি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং পরিদর্শনে এসেছিলেন এবং সেখানেই তৈরি এই চালকবিহীন গাড়িতে চড়ে দেখেছিলেন।

আসলে, এটি হল Wipro, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc), এবং আরভি কলেজের একটি গোপন কিন্তু দারুণ প্রজেক্ট। তারা একসঙ্গে মিলে 'WIRIN' নামের একটি উদ্যোগ শুরু করেছে। এর মূল লক্ষ্য হল, কম্পিউটার, রোবট আর মানুষের বুদ্ধিকে কাজে লাগিয়ে ভবিষ্যতের দারুণ সব প্রযুক্তি তৈরি করা। আর এই চালকবিহীন গাড়িটি তারই একটা অংশ।

তবে এই ম্যাজিক গাড়িটা এখনই রাস্তায় নামছে না। কারণ, আমাদের দেশের রাস্তা তো আর ভিন দেশের মতো মসৃণ নয়! তাই বিজ্ঞানীরা এখন আমাদের দেশের রাস্তার অবস্থা, গর্ত, ভিড়—সব কিছুর ছবি তুলে ম্যাপ তৈরি করছেন। যাতে গাড়িটা যখন পুরোপুরি তৈরি হবে, তখন যেন নিজেই সব বিপদ এড়িয়ে নিরাপদে চলতে পারে।

টেসলার এমন চালকবিহীন গাড়ি ইতিমধ্যেই রয়েছে। বিদেশে চললেও এদেশে এখনও অনুমতি মেলেনি। ফলে টেসলা ব্যবসা শুরু করলেও, তাদের চালকবিহীন গাড়ি পথে নামেনি। সেখানে চমক দেখাল দেশি প্রোজেক্ট।

ফলে এই গল্পের মতো প্রযুক্তি শুধু বিদেশেই নয়, আমাদের দেশেও তৈরি হচ্ছে। হায়দ্রাবাদের আইআইটি-ও এমন গাড়ি তৈরি করেছে যা চাষের জমি বা খনিতে ব্যবহার করা যাবে। কিন্তু বেঙ্গালুরুর এই উদ্যোগ সফল হলে, ভবিষ্যতে আপনার বাড়ির সামনেও হয়তো চালকবিহীন ক্যাব এসে থামবে! 


```