Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

চাই না ডিগ্রি-সিভি, ১০০ শব্দে পরিচয় দিন! ১ কোটি টাকার চাকরির অফার ভারতীয় বংশোদ্ভূত যুবকের

চিরাচরিত ধারার বাইরে গিয়ে এই চাকরির জন্য আবেদন করতে ডিগ্রি বা রিজিউমে (সিভি) কিছুই চাওয়া হয়নি। আবেদনকারীদের বলা হয়েছে - নিজের সম্পর্কে ১০০ শব্দে লিখুন আর নিজের যে কাজ সেরা মনে করেন তার লিঙ্ক পাঠিয়ে দিন।

চাই না ডিগ্রি-সিভি, ১০০ শব্দে পরিচয় দিন! ১ কোটি টাকার চাকরির অফার ভারতীয় বংশোদ্ভূত যুবকের

সুদর্শন কামাত

শেষ আপডেট: 8 July 2025 11:48

দ্য ওয়াল ব্যুরো: কলেজ ডিগ্রি নেই? সিভি তৈরিও হয়নি? তাতেও মিলতে পারে বছরে ১ কোটি টাকার চাকরি। শর্ত একটাই — দক্ষ হতে হবে কোডিংয়ে। এমনই ব্যতিক্রমী চাকরির বিজ্ঞপ্তি পোস্ট করে এখন চর্চার কেন্দ্রে ভারতীয় বংশোদ্ভূত স্টার্টআপ ফাউন্ডার (Indian Origin Startup Founder) সুদর্শন কামাত (Sudarshan Kamath)।

নিজের সংস্থা Smallest AI-এর জন্য সুদর্শন খুঁজছেন এক জন ‘ক্র্যাকড’ ফুল-স্ট্যাক টেক লিড। এই পদে বার্ষিক ৬০ লক্ষ টাকা বেতন ও অতিরিক্ত ৪০ লক্ষ টাকার সংস্থার ইকুইটি অফার করেছেন তিনি। অর্থাৎ বছরে মোট উপার্জন হতে পারে ১ কোটি।

কীভাবে আবেদন করবেন?

চিরাচরিত ধারার বাইরে গিয়ে এই চাকরির জন্য আবেদন করতে ডিগ্রি বা রিজিউমে (সিভি) কিছুই চাওয়া হয়নি। আবেদনকারীদের বলা হয়েছে - নিজের সম্পর্কে ১০০ শব্দে লিখুন আর নিজের যে কাজ সেরা মনে করেন তার লিঙ্ক পাঠিয়ে দিন।

কোন স্কিল চাওয়া হয়েছে?

যাঁদের কমপক্ষে ৪-৫ বছরের পোক্ত অভিজ্ঞতা রয়েছে, বিশেষত Next.js, Python এবং React.js-এ দক্ষ, তাঁরাই এই পদের জন্য উপযুক্ত বলে মনে করছেন কামাত।

অফিসে যোগদান কবে থেকে?

চাকরিটি ফুল-টাইম এবং ইন-অফিস, সপ্তাহে পাঁচ দিন। তবে যোগ দিতে হবে অল্প সময়ের মধ্যেই।

সোশ্যাল মিডিয়ায় ঝড়

সোশ্যাল মিডিয়ায় সুদর্শন কামাতের এই নিয়োগ পোস্ট ইতিমধ্যেই ৬০ হাজারের বেশি ভিউ পেয়েছে এবং অনেকেই অনেককিছু মন্তব্য ও শেয়ার করছেন। চাকরির অফার যেমন আকর্ষণীয়, তেমনই আবেদনপদ্ধতি এবং ভাষা একেবারেই অচিরাচরিত — যার জেরে তরুণ প্রোগ্রামারদের মধ্যে তীব্র আগ্রহ তৈরি হয়েছে।

কে এই সুদর্শন কামাত?

তিনি হলেন এআই-ভিত্তিক স্টার্টআপ Smallest AI-এর প্রতিষ্ঠাতা। প্রযুক্তির জগতে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ শুরু করেছেন, যেখানে মূল ফোকাস হচ্ছে ‘ছোট অথচ শক্তিশালী AI সলিউশন’-এর উপর।


```