Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘ভারতের সঙ্গে চুক্তি প্রায় করে ফেলেছি’, শুল্করফা নিয়ে ঘোষণা ট্রাম্পের

ব্রিকস জোটকে (ভারত, রাশিয়া, চিন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা) 'আমেরিকা-বিরোধী নীতি'-র সমর্থক বলে কটাক্ষ করেছেন ট্রাম্প। 

‘ভারতের সঙ্গে চুক্তি প্রায় করে ফেলেছি’, শুল্করফা নিয়ে ঘোষণা ট্রাম্পের

ট্রাম্প ও মোদী

শেষ আপডেট: 8 July 2025 10:05

দ্য ওয়াল ব্যুরো: "যদিও দেরিতে, তবু সে আসিবে…।" সোমবার রাতে একপ্রস্থ কড়া ঘোষণা দিয়েছেন ট্রাম্প (Donald Trump)। জানিয়ে দিয়েছেন, একাধিক দেশের উপর শীঘ্রই চাপানো হবে অতিরিক্ত আমদানি শুল্ক। বিশেষ করে দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলির উপর। জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ তালিকা ছোট নয়। কিন্তু এর মাঝেই আশার আলো ভারতের (India) জন্য। ট্রাম্প নিজেই জানিয়েছেন, দিল্লির সঙ্গে বাণিজ্যচুক্তি চূড়ান্ত পর্যায়ে। “প্রায় হয়েই গিয়েছে,” বলেছেন প্রেসিডেন্ট।

ব্রিকস জোটকে (ভারত, রাশিয়া, চিন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা) 'আমেরিকা-বিরোধী নীতি'-র সমর্থক বলে কটাক্ষ করেছেন ট্রাম্প। সেই সূত্রে হুঁশিয়ারি ব্রিকসের সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেই চাপবে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক। চিন অবশ্য সেই তালিকা থেকে আপাতত বাইরে। বেজিংয়ের সঙ্গে ইতিমধ্যেই বাণিজ্যচুক্তি সেরে ফেলেছে ওয়াশিংটন। সেই ফাঁকেই বেঁচে যাওয়ার সম্ভাবনা ভারতেরও।

ট্রাম্প এদিন বলেন, “ব্রিটেন, চিনের সঙ্গে আমাদের কাজ হয়ে গিয়েছে। ভারতের সঙ্গেও চুক্তি প্রায় চূড়ান্ত। কিন্তু অন্য কিছু দেশ যারা শুধু নিজেদের স্বার্থ দেখে, তাদের উপর শুল্ক চাপানো ছাড়া আমাদের আর উপায় নেই।” একইসঙ্গে জানান, প্রয়োজন বুঝে শুল্কের হার পুনর্বিবেচনা করা হতে পারে।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ট্রাম্প শুল্কযুদ্ধকে হাতিয়ার করে তুলেছেন। ভারতকেও পড়তে হয়েছিল সেই জালে। ‘পারস্পরিক শুল্ক’ নীতির আওতায় ভারতের পণ্যের উপর চাপানো হয় ২৬ শতাংশ পর্যন্ত কর। সেই রফারই মেয়াদ শেষ হচ্ছে আজ, মঙ্গলবার। সেই রাস্তায় হাঁটতেই দু’দেশের মধ্যে শুরু হয় আলোচনা, যার শেষ অধ্যায়ে পৌঁছে গিয়েছে দুই রাষ্ট্র।


```