Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

যুদ্ধ লাগতেই হরমুজে বন্দি! আতঙ্কে দিন কাটালেও মনোবল হারায়নি নাবিকরা, ১০ দিন পর অবশেষে ভারতে ফিরল জাহাজ

দেশে ফেরার অনিশ্চয়তার মধ্যে নাবিকদের মনোবল ধরে রাখাও ছিল একটা বড় চ্যালেঞ্জ। এর মধ্যেও অল্পস্বল্প আনন্দ খুঁজে নিয়েছিলেন তাঁরা, ক্রিকেট বিশ্বকাপ দেখা তাঁদের মন কিছুটা হালকা করেছিলেন।

যুদ্ধ লাগতেই হরমুজে বন্দি! আতঙ্কে দিন কাটালেও মনোবল হারায়নি নাবিকরা, ১০ দিন পর অবশেষে ভারতে ফিরল জাহাজ

ভারতে ফিরলেন নাবিকের দল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 22 March 2026 14:32

দ্য ওয়াল ব্যুরো: দৈনন্দিন ফিরতি যাত্রা- এভাবেই শুরু হয়েছিল সব কিছু। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সেই স্বাভাবিক যাত্রা বদলে গেল দুশ্চিন্তা আর অনিশ্চয়তায়। ভারতীয় পতাকাবাহী একটি জাহাজের নাবিকরা (Indian sailors) আটকে পড়লেন অগ্নিগর্ভ হরমুজ প্রণালীতে (Hormuz Pronali), যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে যৌথ হামলার (Israel US Iran War) পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত। নিরাপত্তাহীনতা, যন্ত্রপাতির গড়মিল আর চারদিকে যুদ্ধের খবর, সব মিলিয়ে কঠিন সময় কাটাতে হয়েছিল তাঁদের।

২৭ ফেব্রুয়ারি কাতারের রাস লাফান (Ras Laffan) থেকে কার্গো তুলে ভারতের উদ্দেশে রওনা দিয়েছিল জাহাজটি। পরিচিত রুট, নিয়মমাফিক যাত্রাই হওয়ার কথা ছিল। কিন্তু পরদিনই পরিস্থিতি পাল্টে যায়। মার্কিন-ইজরায়েলি হামলায় ইরানে তীব্র উত্তেজনা তৈরি হওয়ায় জাহাজটি বাধ্য হয়ে আমিরশাহির (United Arab Emirates) একটি নিরাপদ বন্দরে গিয়ে থামে। জাহাজের এক সিনিয়র অফিসার জানান, “সব ঠিকঠাক চলছিল, হঠাৎ খবর এল বড়সড় হামলার। তাই তৎক্ষণাৎ নোঙর করতে হয়।”

এদিকে সংঘাত বাড়তেই শুরু হয় প্রযুক্তিগত সমস্যা। জিপিএসে (GPS) কখনও সিগন্যাল মিলছে, কখনও মিলছে না। কিছু যন্ত্রপাতি হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়। নাবিকদের চাপ আরও বাড়ে। একই সঙ্গে তাঁরা প্রতিনিয়ত খবর আর সতর্কতা অনুসরণ করছিলেন।

খাবারের মজুত নিয়ে সমস্যা ছিল না, এক মাসের মতো খাবার হাতেই ছিল। কিন্তু চিন্তা বাড়ে পানীয় জলের অভাব নিয়ে। অফিসার জানান, “জাহাজ দাঁড়িয়ে থাকলে খুব কম মিষ্টি জল তৈরি হয়, পুরনো জাহাজ হলে আরও কম।” তাঁদের হিসেব মতে, সর্বোচ্চ ৭–১০ দিনের মতো জলের জোগান ছিল হাতে।

অনিশ্চয়তার মধ্যে নাবিকদের মনোবল ধরে রাখাও ছিল একটা বড় চ্যালেঞ্জ। এর মধ্যেও অল্পস্বল্প আনন্দ খুঁজে নিয়েছিলেন তাঁরা, ক্রিকেট বিশ্বকাপ দেখা তাঁদের মন কিছুটা হালকা করেছিলেন।

অবশেষে প্রায় দশ দিন পর, ১৩ মার্চ রাতে এল সুখবর। যাত্রার অনুমতি মিলল। অফিসার জানান, “হঠাৎই ছাড়পত্র পাওয়া গেল। জানতাম ভারত সরকার নিরাপদ পথ বের করতে চেষ্টা করছে। হরমুজ পেরোতেই ভারতীয় নৌবাহিনী এসকর্ট দেয় (Indian Navy escort)।”

যদিও ওই জাহাজের সঙ্গে ইরানের নৌবাহিনীর সরাসরি যোগাযোগ হয়নি, ব্লুমবার্গ জানিয়েছে, কূটনৈতিক সমন্বয়ের মাধ্যমে ইরান আরেকটি ভারতীয় এলপিজি জাহাজকে নিরাপদ পথ দিয়ে হরমুজ পার করিয়েছে। রেডিওতে জাহাজের পরিচয়, পথ, নাবিকদের তথ্য যাচাই করেই অনুমতি দেওয়া হয়।

উত্তেজনাপূর্ণ পরিবেশের মাঝেই অন্তত আটটি জাহাজ ইতিমধ্যেই হরমুজ প্রণালী (Hormuz Pronali) পার হয়েছে বলে খবর। তবে ভারতীয় নাবিকদের এই যাত্রা ছিল সত্যিকারের সাহস, ধৈর্য আর সীমিত সম্পদ নিয়ে টিকে থাকার এক বাস্তব অভিজ্ঞতা।


```