Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

মানসিক চাপে অসুস্থ ছেলেকে নিয়ে ১৩ তলা থেকে ঝাঁপ মহিলার! স্বামীর জন্য রেখে গেলেন ‘সরি’ নোট

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম সাক্ষী চাওলা এবং তাঁর ১০ বছরের ছেলে দক্ষ। নয়ডার একটি ফ্ল্যাটে স্বামী দর্পণ চাওলার সঙ্গে থাকতেন দু'জনে। দক্ষ দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে মানসিক অসুস্থতায় ভুগছিল এবং তার চিকিৎসা চলছিল।

মানসিক চাপে অসুস্থ ছেলেকে নিয়ে ১৩ তলা থেকে ঝাঁপ মহিলার! স্বামীর জন্য রেখে গেলেন ‘সরি’ নোট

১৩ তলা থেকে ঝাঁপ মহিলার

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 14 September 2025 12:00

দ্য ওয়াল ব্যুরো: ছেলে মানসিকভাবে অসুস্থ। দিনের পর দিন নিজের সন্তানকে এই করুণ অবস্থায় দেখে সহ্যের বাঁধ ভাঙল একজন মায়ের। অবসাদে ভুগেই শেষে সেই ছেলেকে নিয়েই ছাদ থেকে ঝাঁপ মারলেন (Greater Noida Tragedy)। মৃত্যু হয়েছে দু'জনেরই। গ্রেটার নয়ডার এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম সাক্ষী চাওলা এবং তাঁর ১০ বছরের ছেলে দক্ষ। নয়ডার একটি ফ্ল্যাটে স্বামী দর্পণ চাওলার সঙ্গে থাকতেন দু'জনে। দক্ষ দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে মানসিক অসুস্থতায় ভুগছিল এবং তার চিকিৎসা চলছিল। এই পরিস্থিতি নিয়ে সাক্ষী দীর্ঘদিন ধরেই মানসিক চাপে ছিলেন বলে জানা গিয়েছে।

দর্পণ চাওলা, পেশায় সিএ, ঘটনার সময় বাড়িতেই ছিলেন। পুলিশের কাছে জানিয়েছেন, তিনি অন্য ঘরে ছিলেন। হঠাৎ একটি চিৎকার শুনতে পান। দৌড়ে বারান্দায় গিয়ে দেখেন, তাঁর স্ত্রী এবং ছেলে নীচে পড়ে আছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরে পুলিশ মৃতার ঘর থেকে একটি নোট উদ্ধার করে। সেই নোটে সাক্ষী তাঁর স্বামীকে উদ্দেশ করে লিখেছেন, 'আমরা এই পৃথিবী ছেড়ে যাচ্ছি...। আমরা আর তোমাকে কষ্ট দিতে চাই না। আমাদের জন্য তোমার জীবন নষ্ট হওয়া উচিত নয়। আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।'

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রতিবেশীরা এই মর্মান্তিক ঘটনায় শোকাহত। পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে যে মানসিক চাপে সাক্ষী এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু হয়েছে।


```