Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ইরান-ইজরায়েল সংঘাতের মাঝে জ্বালানি নিয়ে বড় স্বস্তি, এক ধাক্কায় অনেকটা অন্তঃশুল্ক কমাল কেন্দ্র

ইরান-ইজরায়েল সংঘাতের মাঝেই জ্বালানিতে বড় স্বস্তি দিল কেন্দ্র। পেট্রল-ডিজেলে অন্তঃশুল্ক কমায় দাম স্থিতিশীল থাকার আশা জোরালো।

ইরান-ইজরায়েল সংঘাতের মাঝে জ্বালানি নিয়ে বড় স্বস্তি, এক ধাক্কায় অনেকটা অন্তঃশুল্ক কমাল কেন্দ্র

পেট্রল- ডিজেল

গার্গী দাস

শেষ আপডেট: 27 March 2026 12:02

দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ায় যুদ্ধের আবহ, তার জেরে জ্বালানির দাম বাড়ার আশঙ্কা—এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার (Central Government)। পেট্রল ও ডিজেলে অন্তঃশুল্ক (Excise Duty) লিটারপিছু ১০ টাকা কমানো হল। ফলে পেট্রলে শুল্ক নামল ১৩ টাকা থেকে ৩ টাকায়, আর ডিজেলে ১০ টাকা থেকে একেবারে শূন্যে। এতে পেট্রল-ডিজেলের দাম কমার সম্ভাবনা থাকছে গোটা দেশে।

মার্কিন যুক্তরাষ্ট্র (United States), ইজরায়েল (Israel) ও ইরানের (Iran) মধ্যে চলা সংঘাতের প্রভাব ইতিমধ্যেই পড়েছে আন্তর্জাতিক বাজারে। তার জেরে দেশে জ্বালানির দাম বাড়ার আশঙ্কায় আতঙ্কে কেনাকাটার (Panic Buying) খবর মিলছিল। এই প্রেক্ষিতেই কেন্দ্রের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এর আগে দেশের বৃহত্তম বেসরকারি জ্বালানি বিপণন সংস্থা (Private Fuel Retailer) নয়ারা এনার্জি (Nayara Energy) পেট্রলের দাম লিটারপিছু ৫ টাকা ও ডিজেলের দাম ৩ টাকা বাড়িয়েছে। ফলে বাজারে চাপ আরও বাড়ছিল। হায়দরাবাদ, চেন্নাইয়ের একাধিক পেট্রল পাম্পে লম্বা লাইন দেখা যায়। অনেকেই ফুল ট্যাঙ্ক করে রাখার চেষ্টা করেন অযথা। এতে ঘাটতির সম্ভাবনা তৈরি হচ্ছিল।

ভারতে পেট্রল-ডিজেলের খুচরো দাম (Retail Price) ২০২২ সালের এপ্রিল থেকে কার্যত একই রয়েছে। কিন্তু ফেব্রুয়ারি ২৮-র পর আন্তর্জাতিক অপরিশোধিত তেলের (Crude Oil) দামে প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি হয়েছে। ওই দিনই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক হামলা (Military Strike) চালায়, যার পাল্টা জবাব দেয় তেহরান। সেই থেকে অস্থির জ্বালানি বাজার। আন্তর্জাতিক বাজারে দামের এই ওঠানামার চাপ সামলাতে হয়েছে তেল বিপণন সংস্থাগুলিকে (Oil Marketing Companies)। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (Indian Oil Corporation), ভারত পেট্রোলিয়াম (Bharat Petroleum) ও হিন্দুস্তান পেট্রোলিয়াম (Hindustan Petroleum) — এই তিন রাষ্ট্রায়ত্ত সংস্থা উচ্চ দামের সময় লোকসান মেনে নিয়েছে, আবার দাম কমলে লাভ তুলেছে।

এবার শুল্ক কমানোর সিদ্ধান্তে ওই সংস্থাগুলির উপর চাপ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। ফলে সাধারণ গ্রাহকদের জন্য পেট্রল-ডিজেলের দাম আপাতত স্থিতিশীল রাখা সম্ভব হতে পারে।

তবে এর মধ্যেই প্রিমিয়াম পেট্রলের (Premium Petrol) দাম লিটারপিছু ২ টাকা বাড়ানো হয়েছে। পাশাপাশি শিল্পক্ষেত্রে ব্যবহৃত বাল্ক ডিজেলের (Bulk Diesel) দামও প্রায় ২২ টাকা বাড়ানো হয়েছে। যদিও সাধারণ পেট্রল ও ডিজেলের দামে এখনও কোনও পরিবর্তন হয়নি।


```