Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

কোচির হাসপাতালে জরুরি বিভাগই ছাদনাতলা, দুর্ঘটনায় আহত কনের পাশে দাঁড়ালেন চিকিৎসক-নার্সরা

আলাপ্পুঝার কম্মাডির মেয়ে অবনী এবং থুম্বোলির ভি এম শ্যারনের বিয়ে হওয়ার কথা ছিল শুক্রবার দুপুরে। 

কোচির হাসপাতালে জরুরি বিভাগই ছাদনাতলা, দুর্ঘটনায় আহত কনের পাশে দাঁড়ালেন চিকিৎসক-নার্সরা

কেরল হাসপাতাল

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 21 November 2025 20:24

দ্য ওয়াল ব্যুরো: কোচির (Kochi) এক বেসরকারি হাসপাতালে (Private Hospital) বিরল দৃশ্য। জরুরি বিভাগের ভেতরেই বিয়ের অনুষ্ঠান। আলাপ্পুঝার কম্মাডির মেয়ে অবনী এবং থুম্বোলির ভি এম শ্যারনের বিয়ে হওয়ার কথা ছিল শুক্রবার দুপুরে। কিন্তু সকালে মর্মান্তিক দুর্ঘটনায় (Road Accident) আহত হন অবনী। আর সেই কারণেই হাসপাতালের জরুরি বিভাগই হয়ে উঠল বিয়ের আসর (Emergency Room Of Private Hospital Turns Wedding Venue)।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কুমারাকোমে ব্রাইডাল মেকআপের উদ্দেশে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা ধাক্কা মারে গাছে। স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ আহত অবনীকে নিয়ে যান কোট্টায়ম মেডিক্যাল কলেজে। পরে মেরুদণ্ডে চোট ধরা পড়ায় তাঁকে বিশেষ চিকিৎসার জন্য দুপুরের দিকে নিয়ে আসা হয় কোচির ভি পি এস লেকশোর হাসপাতালে।

দুর্ঘটনার (Accident) খবর পেয়ে শ্যারন ও তাঁর পরিবারও দ্রুত হাসপাতালে (Hospital Emergency Room) পৌঁছন। কিন্তু বিয়ের ‘মুহূর্ত’ ছিল দুপুর ১২.১৫ থেকে ১২.৩০— যা কোনও ভাবেই বদলানো সম্ভব নয় বলে উভয় পরিবার জানান। ঠিক তখনই হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়, কোনও বাড়তি অস্বস্তি না দিয়ে জরুরি বিভাগেই বিয়ের আয়োজন করা হবে।

তারপর হাসপাতালের চিকিৎসক, নার্স এবং কাছের আত্মীয়দের উপস্থিতিতেই নির্দিষ্ট শুভক্ষণে অবনীর গলায় ‘থালি’ পরিয়ে দেন শ্যারন। হাসপাতাল কর্তৃপক্ষের কথায়, ‘‘পরিবারের ইচ্ছাকে সম্মান জানিয়ে, রোগিণীর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে আমরা ব্যবস্থা করেছি।’’

নিউরো সার্জারি (Neuro Surgery) বিভাগের প্রধান ডা. সুদীশ করুণাকরণ জানান, অবনী মেরুদণ্ডে চোট পেয়েছেন এবং শীঘ্রই তাঁর অস্ত্রোপচার করা হবে। চিকিৎসাধীনে থাকা কনেকে কেন্দ্র করে এভাবেই হাসপাতালের জরুরি বিভাগ হয়ে উঠল ছাদনাতলা।

এর আগে করোনা আক্রান্ত প্রেমিকের সঙ্গে হাসপাতালের ওয়ার্ডে সাতপাকে বাঁধা পড়েছিলেন এক তরুণী। কেরলের আলাপ্পুঝার ২৩ বছর বয়সি নববধূ অভিরামি। রেশমি শাড়ি নয়, তাঁর বিয়ের সাজ ছিল সম্পূর্ণ পিপিই কিট। বর—করোনা-পজিটিভ। আর বিয়ের মণ্ডপ—হাসপাতালের ওয়ার্ড।

হাসপাতালে চিকিৎসাধীন করোনা-আক্রান্ত যুবক এবং পিপিই-পরিহিতা নববধূর সেই অনন্য বিয়ের ছবি রাজ্যজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল।


```