Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কেরলে বিএলও-র আত্মহত্যা, ‘এসআইআরের কাজের চাপেই ভেঙে পড়েছিলেন’, অভিযোগ পরিবারের

পেশায় পিয়ন অনীশ স্থানীয় একটি সরকারি স্কুলে কাজ করতেন। নির্বাচন কমিশনের নিযুক্ত বিএলও হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। রবিবার দুপুরে তাঁর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

কেরলে বিএলও-র আত্মহত্যা, ‘এসআইআরের কাজের চাপেই ভেঙে পড়েছিলেন’, অভিযোগ পরিবারের

প্রতীকী ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 16 November 2025 17:25

দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) পর্বে কেরলে আত্মঘাতী হলেন এক বুথ লেভেল অফিসার (BLO)। পরিবার ও পরিচিতদের দাবি, এসআইআর–এর অতিরিক্ত চাপই মানসিক ভাবে শেষ করে দিয়েছিল তাঁকে। সেই চাপ সহ্য করতে না পেরে চরম সিদ্ধান্ত নিলেন পয়ান্নুরের অনীশ জর্জ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ, দায়ের হয়েছে এফআইআরও।

পেশায় পিয়ন অনীশ স্থানীয় একটি সরকারি স্কুলে কাজ করতেন। নির্বাচন কমিশনের নিযুক্ত বিএলও হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। রবিবার দুপুরে তাঁর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক অনুমান, আত্মহত্যাই করেছেন তিনি।

অনীশের ঘনিষ্ঠ বন্ধু শ্যামের কথায়, “এসআইআরের কাজ নিয়ে ও ভয়ানক মানসিক চাপে ছিল। সব সময় চিন্তিত থাকত।” পরিবারের অভিযোগ, শনিবার গভীর রাত দু’টো পর্যন্ত ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত ডেটা সাজানো, এনুমারেশন ফর্ম তৈরির কাজ করছিলেন অনীশ। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি ও সংগ্রহ— দু’টো দায়িত্বই ছিল তাঁর ওপর।

ক'দিন আগে কেরলেই ভোটার তালিকা সংশোধনের দায়িত্বে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়েছিলেন এক মহিলা বুথ লেভেল অফিসার (BLO)। ভোটার তালিকার বিশেষ সংশোধনী (Special Intensive Revision – SIR) প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি যখন একটি বাড়িতে ফর্ম বিলি করতে গিয়েছিলেন, তখন বাড়ির মালিকের পোষা কুকুরটি তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে মুখ ও গলায় কামড়ে দেয় বলে অভিযোগ ওঠে।

কেরল যেমন, তেমনই পশ্চিমবঙ্গেও চলছে এসআইআর প্রস্তুতি। ঠিক এক সপ্তাহ আগেই পূর্ব বর্ধমানের মেমারি এলাকায় নমিতা হাঁসদা নামে আর এক বিএলও-র মৃত্যু ঘিরেও তৈরি হয়েছিল বিতর্ক। পরিবারের দাবি, লাগাতার চাপের জেরে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন নমিতা।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করবেন বিএলও–রা। ২০০২ সালের ভোটার তালিকাকে ভিত্তি ধরে তথ্য সংগ্রহের কাজ চলছে। ৯ ডিসেম্বর প্রকাশ পাবে খসড়া ভোটার তালিকা।

এসআইআর নিয়ে শুরু থেকেই আপত্তির সুর তুলেছে বিরোধীরা। বাংলায় যেমন তৃণমূলের অভিযোগ— কেন্দ্রীয় সরকারের নির্দেশে নির্বাচন কমিশন প্রয়োজনের থেকেও বেশি চাপ দিচ্ছে বুথ লেভেল কর্মীদের উপর। কেরলেও একই সুর শাসক সিপিআই(এম) এবং কংগ্রেস— উভয় দলের। স্থানীয় কংগ্রেস নেতা রিজিল মাক্কুট্টির অভিযোগ, “বিজেপির এজেন্ডা বাস্তবায়নেই বিএলও–দের শোষণ করা হচ্ছে। সেই চাপই প্রাণ কেড়ে নিল অনীশের মতো এক সৎ সরকারি কর্মীর।”

এদিকে মৃত্যুর পর পরিবার ভেঙে পড়লেও তাঁদের একটাই দাবি— যাঁদের চাপে অনীশের মৃত্যু, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হোক।


```