Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

আদুরে হাতির ছানা মোমোর জন্মদিন দেখে আনন্দে উদ্বেল নেটপাড়া, কী ছিল পোষ্যের মেনুতে?

অসমের এক শান্ত কোণে, যেখানে প্রকৃতি আর মানুষের সম্পর্ক এখনও অনেকটা আপন, সেখানেই কয়েকদিন আগে একটি ছোট্ট কিন্তু অসম্ভব সুন্দর ঘটনা মন ছুঁয়ে গিয়েছে হাজার হাজার মানুষের।

আদুরে হাতির ছানা মোমোর জন্মদিন দেখে আনন্দে উদ্বেল নেটপাড়া, কী ছিল পোষ্যের মেনুতে?

ভিডিওতে দেখা যায়, ছোট্ট মোমোর সামনে রাখা হয়েছে নীল রঙের একটি জন্মদিনের কেক।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 24 January 2026 13:22

দ্য ওয়াল ব্যুরো: আদুরে ডাকনাম মোমো। ভালো নাম প্রিয়াংশী। সেই ছোট্ট মেয়েটির জন্মদিনের অনুষ্ঠান দেখে মাতোয়ারা নেটগ্রহের কচি থেকে বুড়ো সকলেই। অসমের এক শান্ত কোণেযেখানে প্রকৃতি আর মানুষের সম্পর্ক এখনও অনেকটা আপনসেখানেই কয়েকদিন আগে একটি ছোট্ট কিন্তু অসম্ভব সুন্দর ঘটনা মন ছুঁয়ে গিয়েছে হাজার হাজার মানুষের। বিপিন কাশ্যপ (Bipin Kashyap) তাঁর পোষ্য হাতির ছানা প্রিয়াংশী, আদর করে যাকে সবাই ডাকে ‘মোমো’ নামে। তার জন্মদিন এমনভাবে উদযাপন করলেনযা মুহূর্তেই ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।

ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিওতে দেখা যায়ছোট্ট মোমোর সামনে রাখা হয়েছে নীল রঙের একটি জন্মদিনের কেক। তবে সেটা মানুষের কেক নয়, হাতির জন্য বানানোফল আর শস্য দিয়ে তৈরি স্বাস্থ্যকর কেক। চারপাশে সাজানো কলাআপেলআঙুরনানা সবজি আর দানাদার খাবার। আর সেই কেকের সামনে দাঁড়িয়েএকেবারে শিশুর মতো উচ্ছ্বাস নিয়ে বিপিন গাইছেন— হ্যাপি বার্থডে টু ইউ…।

ভিডিওটিতে বিপিন কাশ্যপের চোখেমুখে যে আনন্দতা শুধু একজন মানুষের নয়, যেন এক অভিভাবকের। মোমোর দিকে তাকিয়ে তাঁর হাসিআদরআর কণ্ঠে জন্মদিনের গান। সব মিলিয়ে বোঝা যায়এই সম্পর্কটা শুধু মানুষ আর প্রাণীর নয়অনেক বেশি গভীর। একে বলা যায় অকৃত্রিম ভালোবাসার সম্পর্ক।

প্রিয়াংশী বা মোমো আসলে একটি পোষ্য হাতির ছানা। তবে ভিডিও দেখে সেটা বোঝার উপায় নেই— তাকে দেখে মনে হয় পরিবারেরই একজন ছোট সদস্য। মোমো কেকের সামনে দাঁড়িয়ে কখনও শুঁড় দিয়ে খাবার ছুঁয়ে দেখছেকখনও আবার চারপাশে রাখা ফলের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাচ্ছে। আর বিপিনযেন সন্তানের প্রথম জন্মদিনে বাবা-মায়ের মতোই ব্যস্ত। কখন কীভাবে খাওয়াবেকোথায় দাঁড় করাবেসব কিছুর দিকেই নজর।

এই ছোট্ট জন্মদিনের আয়োজন খুব সাধারণ— কোনও বড় মঞ্চ নেইনেই আলোর ঝলকানি। কিন্তু আছে এমন কিছুযা আজকের দিনে খুব দুষ্প্রাপ্য, তা হল মানুষের বাইরেও প্রাণিজগতের জন্য আন্তরিকতা। আর সেই আন্তরিকতাই ছুঁয়ে গিয়েছে লাখো মানুষের মন।

ভিডিও ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার বন্যা বইতে শুরু করে। কেউ লিখেছেনআমি সেই মানুষগুলোকে ভালোবাসিযারা প্রাণীদের ভালোবাসেন। মোমোকে জন্মদিনের শুভেচ্ছা। আরেকজন মন্তব্য করেছেনইনস্টাগ্রামে দেখা সবচেয়ে সুন্দর দৃশ্য। কেউ আবার লিখেছেনভাইপ্রাণীদের এত ভালোবাসার জন্য তোমাকে কুর্নিশ জানাই। ঈশ্বর তোমাদের সবাইকে আশীর্বাদ করুন। আর এক ব্যবহারকারী লিখেছেনছোট্ট প্রিয়াংশীকে অনেক ভালোবাসা। মা-সহ দু’জনেরই দীর্ঘায়ু কামনা করি। 


```