Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

উপসাগরে ফের যুদ্ধের মেঘ, বহু দেশের বিমান বাতিল, হামলার তাল ঠুকছে আমেরিকা, জবাবে তৈরি ইরান

ট্রাম্প জানান, একটি মার্কিন বিমানবাহী রণতরী বহর প্রচুর মারণাস্ত্র নিয়ে উপসাগরীয় এলাকার দিকে ধাওয়া করেছে।

উপসাগরে ফের যুদ্ধের মেঘ, বহু দেশের বিমান বাতিল, হামলার তাল ঠুকছে আমেরিকা, জবাবে তৈরি ইরান

ট্রাম্পের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। কল্পিত ছবিটি এআই দিয়ে তৈরি করা।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 24 January 2026 11:21

দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক উত্তেজনা কিছুদিনের জন্য প্রশমিত হলেও শুক্রবার ফের চরমে উঠল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানাপড়েন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান-বিরোধী ঘোষণার পরই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ট্রাম্প জানানএকটি মার্কিন বিমানবাহী রণতরী বহর প্রচুর মারণাস্ত্র নিয়ে উপসাগরীয় এলাকার দিকে ধাওয়া করেছে। বৃহস্পতিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেনইরানের দিকে একটি বিশাল মার্কিন নৌবহর এগোচ্ছেযাকে তিনি ‘আর্মাডা’র সঙ্গে তুলনা করেন। যদিও তিনি জানানএই শক্তি ব্যবহার করতে না হলেই ভাল।

ট্রাম্প বলেনআমরা ইরানের দিকে নজর রাখছি…দরকার হলে ব্যবহার করার জন্য অনেক জাহাজ সেই দিকেই পাঠানো হচ্ছে…একটি বড় বহর যাচ্ছে…আমরা চাই না কিছু ঘটুক…কিন্তু আমাদের একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগোচ্ছে। এর মধ্যেই তিনি ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড ‘বাতিল’ হওয়ার প্রসঙ্গও উল্লেখ করেন।

ট্রাম্পকে ইরানের সবচেয়ে কড়া বার্তা

ট্রাম্পের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। শুক্রবার এক শীর্ষ ইরানি আধিকারিক স্পষ্ট ভাষায় বলেনইরানের উপর কোনও ধরনের হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ” হিসেবেই দেখবে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ওই আধিকারিক বলেন, এই সামরিক তৎপরতা যাতে সংঘর্ষের দিকে না গড়ায়সেটাই আমাদের আশা। তবে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য আমাদের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত। তাই এখন গোটা ইরান হাই অ্যালার্টে রয়েছে। তিনি আরও বলেন, এইবার কোনও হামলা— তা সীমিত হোকপুরোদস্তুর হোকসার্জিক্যাল হোক বা কাইনেটিক— যাই বলা হোক না কেনআমরা সেটাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবেই দেখব। এবং তার জবাব দেওয়া হবে সবচেয়ে কঠোর উপায়ে।

আরব দুনিয়া ও উপসাগরীয় এলাকায় বহু বিমান বাতিল

মার্কিন-ইরান সংঘাতের আশঙ্কায় মধ্যপ্রাচ্যের আকাশপথেও বড় প্রভাব পড়েছে। একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা ইতিমধ্যেই এই অঞ্চলে তাদের পরিষেবা বাতিল করেছে। ডাচ এয়ারলাইন্স KLMজার্মানির Lufthansa এবং ফ্রান্সের Air France-সহ বেশ কয়েকটি বড় বিমান সংস্থা আরব ও উপসাগরীয় এলাকায় উড়ান স্থগিত করেছে। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ইজরায়েলদুবাই ও রিয়াধ-এর মতো গুরুত্বপূর্ণ গন্তব্যগুলিতে। Air France জানিয়েছেভূ-রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে তারা সাময়িকভাবে দুবাইয়ের পরিষেবা বন্ধ রাখছে। অন্যদিকে, KLM ইরানইরাক ও আশপাশের দেশের আকাশপথ ব্যবহার করা সমস্ত উড়ান বাতিল করেছে।

কেন এই হঠাৎ বিমান বাতিল?

বিশ্লেষকদের মতেইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপের আশঙ্কাই এই উড়ান বাতিলের মূল কারণ। মনে করা হচ্ছেসাম্প্রতিক সময়ে ইরানে আলি খামেনেই সরকারের বিরুদ্ধে হওয়া বিক্ষোভ দমনকে কেন্দ্র করেই নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। ট্রাম্পের ‘আর্মাডা’ মন্তব্যে স্পষ্ট হয়ে যায়ওয়াশিংটন সামরিক প্রস্তুতি থেকে পিছিয়ে আসছে না।


```