Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ডাকিনীদের নিয়ে কারবার মায়ের! সন্দেহের বশে খুন করল মদ্যপ ছেলে, ঝাড়খণ্ডে গ্রেফতার প্রৌঢ়

অভিযুক্ত মনে করত, তার ১৮ বছর বয়সি মেয়ের মৃত্যুর জন্য মা-ই দায়ী।

ডাকিনীদের নিয়ে কারবার মায়ের! সন্দেহের বশে খুন করল মদ্যপ ছেলে, ঝাড়খণ্ডে গ্রেফতার প্রৌঢ়

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 3 November 2025 14:13

দ্য ওয়াল ব্যুরো: ডাকিনীবিদ্যার (Witchcraft) সঙ্গে যুক্ত মা! সন্দেহের বশে ৭০ বছরের বৃদ্ধাকে নির্মমভাবে খুন করল নিজেরই ছেলে (son killed mother over witchcraft suspicion)। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand) দুমকা (Dumka witchcraft murder) জেলার ভদ্রা দিঘা গ্রামে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে।

অভিযুক্তের নাম মুনেশ্বর সোরেন (৪১)। সে ওই রাতে নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন তিনি। সেই অবস্থায় নিজের মা মুনি সোরেন (৭০)–কে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি দুমকার হাসপাতালে ভর্তি করা হলেও শনিবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সোমবার পুলিশ সূত্র মারফত জানা যায়, ঘটনাটি ঘটেছে গত ২৮ অক্টোবর। সেই সময় মৃতা তার মেয়ের বাড়িতে ছিলেন। 
এরপর রবিবার পুলিশ অভিযুক্তকে মধুবন এলাকায় নিজের বাড়ি থেকে গ্রেফতার করে মুনেশ্বরকে। তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গোপিকান্দর থানার ওসি সুমিত ভগত।

ভগত জানিয়েছেন, “মুনি সোরেনের মৃত্যুর পরেই তাঁর মেয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, ভাই মুনেশ্বর তাঁর মাকে ডাকিনীবিদ্যায় যুক্ত থাকার সন্দেহে খুন করেছে। সে মনে করত, তার ১৮ বছর বয়সি মেয়ের মৃত্যুর জন্য মা-ই দায়ী।”

ওসি আরও জানান, এর আগেও ওই ব্যক্তি মাকে খুনের চেষ্টা করেছিলেন। “অভিযুক্ত নিজের অপরাধ স্বীকার করেছে। সে জানিয়েছে, ওই রাতে মদ্যপ অবস্থায় নিজের মৃত মেয়ের শোকে অন্ধ হয়ে বোনের বাড়িতে ছুটে যান। মাকে সামনে পেয়ে একাধিকবার ছুরি মারে,” বলেন ভগত।

পুলিশ খুনের জন্য ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে। পুলিশ এও জানিয়েছে, গ্রামীণ এলাকায় অশিক্ষা ও কুসংস্কারের কারণে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সচেতনতা অভিযান শুরু করা হবে।

গোপিকান্দর থানার ওসি বলেন, “আমরা জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ (DALSA)-এর সঙ্গে কথা বলব, যাতে বন-ঘেরা ও প্রত্যন্ত গ্রামের মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতে শিবির আয়োজন করা যায়। ২০০১ সালের ‘ঝাড়খণ্ড উইচক্রাফট প্রিভেনশন অ্যাক্ট’ সম্পর্কে মানুষকে জানানোই এখন সবচেয়ে জরুরি।”


```