Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'এখন নথি না দিলেও চলবে', বিহারে ভোটার তালিকা ঘিরে বিতর্কের মাঝেই সুর নরম কমিশনের

বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটার তালিকার সংশোধনের জন্য ফর্ম পূরণ করে এখনই জমা দেওয়া যাবে। প্রয়োজনীয় নথি পরে দিলেও চলবে। 

'এখন নথি না দিলেও চলবে', বিহারে ভোটার তালিকা ঘিরে বিতর্কের মাঝেই সুর নরম কমিশনের

ফাইল ছবি

শেষ আপডেট: 6 July 2025 15:44

দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকা (Voter List) সংশোধনের নামে জন্ম শংসাপত্র বাধ্যতামূলক করার সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই সরগরম বিহার (Bihar)। সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে দুশ্চিন্তা। বিরোধীদের অভিযোগ লক্ষ লক্ষ ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত চলছে। সেই আবহেই রবিবার হঠাৎ খানিকটা নমনীয় হল নির্বাচন কমিশন (Election Commission)।

বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটার তালিকার সংশোধনের জন্য ফর্ম পূরণ করে এখনই জমা দেওয়া যাবে। প্রয়োজনীয় নথি পরে দিলেও চলবে। অর্থাৎ, যারা এখনও প্রয়োজনীয় শংসাপত্র হাতে পাননি, তারাও নির্দ্বিধায় ফর্ম জমা দিতে পারবেন। সেগুলি পরে সংশ্লিষ্ট বুথ স্তরের আধিকারিকদের (BLO) কাছে দেওয়া যাবে।

ফর্ম জমা দেওয়ার শেষ দিন ২৬ জুলাই। হাতে সময় আর মাত্র দু’সপ্তাহ। সেই তুলনায় ফর্মের পরিমাণ বিপুল। অনেক জায়গায় একজন বিএলও-র উপরেই পড়েছে হাজারেরও বেশি ফর্ম যাচাইয়ের দায়িত্ব। বাঁকার এক বিএলও-র কথায়, ১৩০০ ফর্ম জমা নিতে হবে তাঁকে। তার মধ্যে বেশির ভাগেই এখনও নথি নেই। এই অল্প সময়ের মধ্যে কাজ শেষ করা কার্যত অসম্ভব।

কমিশনের পক্ষ থেকেও জেলা শাসকদের চিঠি দিয়ে বলা হয়েছে, এখনই নথি ছাড়াই ফর্ম গ্রহণ করা হোক। পরে বিএলও ড্যাশবোর্ডে আপলোড করতে বলা হবে নথি। যদিও এই ড্যাশবোর্ড এখনও পুরোপুরি কার্যকর হয়নি, কাজ চলছে।

১ অগস্ট প্রকাশ পাবে খসড়া তালিকা

শনিবার বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, আগামী ১ অগস্ট প্রকাশ পাবে সংশোধিত ভোটার তালিকার খসড়া। যাঁরা ফর্ম জমা দিয়েছেন, তাঁদের নাম সেই তালিকায় অন্তর্ভুক্ত থাকবে বলেই আশ্বাস।

কী নিয়ে এত বিতর্ক?

নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, শুধুমাত্র আধার বা রেশন কার্ড যথেষ্ট নয়। জন্মের শংসাপত্র বাধ্যতামূলক। এমনকী, কেউ যদি আগের ভোটে ভোটও দিয়ে থাকেন, তবুও নতুন নিয়মে জন্ম প্রমাণপত্র না থাকলে বাদ পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে।

বিশেষত, যাঁদের জন্ম ১৯৮৭ থেকে ২০০৪-এর মধ্যে, তাঁদের নিজের অথবা বাবা-মায়ের মধ্যে অন্তত এক জনের জন্মের শংসাপত্র লাগবে। ২০০৪-এর পরে জন্ম হলে দু’জনেরই প্রয়োজন। বিরোধীদের অভিযোগ, এতে লাখ লাখ মানুষ ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন।

ইতিমধ্যেই এই নিয়মের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে। মামলা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র-সহ আরও অনেকে।

পর্যবেক্ষকদের মতে, নির্বাচনী মরশুমের মুখে এত বড় জনবিক্ষোভের ঝুঁকি নিতে চায় না কমিশন। তাই আপাতত মানুষের আতঙ্ক কমাতেই এই ঘোষণা। কিন্তু শেষ পর্যন্ত কত জন ভোটাধিকার ধরে রাখতে পারবেন, সেটা সময় বলবে।


```