Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

স্যুটকেসে ভরা নাবালিকার নগ্ন দেহ, বন্ধ ফ্ল্যাটের তালা ভেঙে উদ্ধার করলেন বাবা

পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল ন'বছরের নাবালিকা। দু তিন ঘণ্টা পেরিয়ে গেলেও সে বাড়ি না ফিরলে নাবালিকার বাবা মেয়েকে খুঁজতে বেরোন। 

স্যুটকেসে ভরা নাবালিকার নগ্ন দেহ, বন্ধ ফ্ল্যাটের তালা ভেঙে উদ্ধার করলেন বাবা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 8 June 2025 14:18

দ্য ওয়াল ব্যুরো: বিবস্ত্র শরীর, শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন (Delhi Minor Girl Body Found)। স্যুটকেসে ভরা নাবালিকার দেহ (Body Found in suitcase)! ফ্ল্যাটের তালা ভেঙে মেয়ের মৃতদেহ উদ্ধার করলেন বাবা। এক নারকীয় হত্যাকাণ্ড দিল্লিতে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল ন'বছরের নাবালিকা। দু তিন ঘণ্টা পেরিয়ে গেলেও সে বাড়ি না ফিরলে নাবালিকার বাবা মেয়েকে খুঁজতে বেরোন। সেইসময়েই স্থানীয় এক ব্যক্তি জানান, নাবালিকাকে এলাকারই একটি ফ্ল্যাটে যেতে দেখেছেন। দ্রুত সেখানে গেলে দেখা যায়, ফ্ল্যাটের দরজা বন্ধ (Locked flat)। অগত্যা ফ্ল্যাটের দরজা ভেঙে দেন তাঁরা।

ভিতরে ঢুকতেই মেঝের উপর একটি স্যুটকেস দেখতে পাওয়া যায় (Body Found in suitcase)। সেটি দেখেই সকলের চোখ কপালে উঠে যাওয়ার জোগার। স্যুটকেসের ভিতরেই নগ্ন অবস্থায় ভরা রয়েছে নাবালিকার নিথর দেহ। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়ে দেন, বেশ কিছুক্ষণ আগেই মৃত্যু হয়েছে নাবালিকার। এরপরই স্থানীয় থানায় খবর দেওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, গতকাল পৌনে ন'টা নাগাদ তাঁরা খবর পেয়ে উত্তর-পূর্ব দিল্লির নেহরু বিহার এলাকায় যান। যেখানে মৃতদেহটি পাওয়া গিয়েছিল সেই ফ্ল্যাটে গিয়েও তল্লাশি চালিয়েছে। ফ্ল্যাটের মালিকের খোঁজ চলছে। নাবালিকার মুখে এবং শরীরের বেশ কিছু অংশে কালো ডাগ রয়েছে। যৌন নির্যাতনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টেই সবটা স্পষ্ট হবে।

নাবালিকার পরিবারের তরফে জানানো হয়েছে, গতকাল এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে তাঁদের বাড়িতে গিয়েছিল সে। ঘণ্টা খানের মধ্যেই ফেরার কথা ছিল। কিন্তু রাত বাড়তে শুরু করলে খোঁজাখুঁজি শুরু হয়। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেন। এরপরই মেয়েকে খুঁজতে বের হন বাবা। ফ্ল্যাট থেকে মেয়ের নিথর দেহ উদ্ধার করেন। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এই নৃশংসতার জন্য দায়ী, তাঁদের খুঁজে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে পরিবার।   
 


```