Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

তামিলনাড়ুতে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে হল ৪১, স্ট্যালিনকে ফোন রাহুল গান্ধীর

তামিলনাড়ুর কারুরে বিজয় সমর্থক সমাবেশে পদপিষ্টে মৃতের সংখ্যা বেড়ে হল ৪১। কংগ্রেস নেতা রাহুল গান্ধী মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে ফোন করে সমবেদনা জানিয়েছেন।

তামিলনাড়ুতে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে হল ৪১, স্ট্যালিনকে ফোন রাহুল গান্ধীর

সংগৃহীত ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 29 September 2025 12:08

দ্য ওয়াল ব্যুরো: কারুরের পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪১। হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেটরে চিকিৎসাধীন ছিলেন ৬৫ বছর বয়সি সুগুনা। চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তেমন, মারা যান সোমবার।

সরকারি তথ্য অনুযায়ী, মোট মৃতের মধ্যে ১৮ জন মহিলা, ১৩ জন পুরুষ, ৫ জন কিশোরী এবং ৫ জন কিশোর রয়েছে। এর মধ্যে ৩৪ জন কারুর জেলার বাসিন্দা, এড়ো, তিরুপ্পুর ও দিন্দিগুল জেলা থেকে ২ জন এবং সালেম থেকে ১ জন রয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় এক ২ বছরের বাচ্চারও মৃত্যু হয়েছে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী কারুরের ঘটনায় দুঃখ প্রকাশ করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে ফোনে কথা বলেন। একই সঙ্গে বিজয়কেও ফোন করে মৃতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী স্ট্যালিন টুইটারে জানান, রাহুল গান্ধীর ফোন এবং আন্তরিক উদ্বেগের জন্য ধন্যবাদ।

এই ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় দেশ। অনেকেই বিজয়ের সমাবেশে দেরি করে আসাকে দুষেছেন। অনেকে আবার প্রশাসনিক অব্যবস্থার অভিযোগও তুলেছেন। এদিকে পুলিশ জানিয়েছে, সমাবেশ আয়োজক টিভিকেএ’র কর্মকর্তাদের বিরুদ্ধে অবহেলার ধারা অনুযায়ী মামলা করা হয়েছে। ফরেনসিক দলও ঘটনাস্থলগুলি, এমনকি একটি নর্দমা যেখানে কয়েকটি দেহ পাওয়া গিয়েছিল, সেখান থেকে নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কারুরের ব্যবসায়ী সমিতি। বন্ধ রয়েছে দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি।

সমাবেশ চলাকালীন সন্ধ্যে সাড়ে ৭ টার দিকে, বিজয় সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় জনস্রোত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কেউ কেউ মাটিতে লুটিয়ে পড়লে চারপাশে আতঙ্ক ছড়ায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয় দ্রুত। বিজয়ও অনেককে জল দিয়ে সাহায্য করেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন, 'এ ক্ষতি কখনও পূরণ করা যাবে না। কিন্তু এই সময়ে আমি আপনার পাশে থাকব।' মৃতদের পরিবারকে ২০ লাখ টাকা এবং আহতদের ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে তিনি নিজে।

কিন্তু তবুও জনরোষ আছড়ে পড়ার আশঙ্কায় তাঁর বাড়ির তারপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা।

বিজয়ের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা দেওয়ার ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন মৃতের পরিবারকে ১০ লাখ এবং আহতদের ১ লাখ টাকা দেওয়ার কথা জানিয়েছেন। তামিলনাড়ু কংগ্রেস কমিটি মৃতের পরিবারকে ১ কোটি এবং বিজেপি ১ লাখ টাকা দেবে।


```