Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে

‘চক্রান্তের’ গন্ধ পাচ্ছেন বিজয়, নিরপেক্ষ তদন্তের দাবিতে হাইকোর্টে দল, শুনানি সোমেই

বিজয়ের ‘প্রাইভেট লিমিটেড’ রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগম রবিবারই মাদ্রাজ হাইকোর্টে একটি আর্জি দাখিল করেছে।

‘চক্রান্তের’ গন্ধ পাচ্ছেন বিজয়, নিরপেক্ষ তদন্তের দাবিতে হাইকোর্টে দল, শুনানি সোমেই

হাইকোর্টের বিচারপতি দ্রুত শুনানির আবেদন গ্রহণ করেছেন।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 28 September 2025 14:11

দ্য ওয়াল ব্যুরো: পদপিষ্টের ঘটনার হাত থেকে পিঠ বাঁচাতে রাতারাতি মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রভাবশালী অভিনেতা তথা নেতা বিজয়। বিজয়ের প্রাইভেট লিমিটেড রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগম রবিবারই মাদ্রাজ হাইকোর্টে একটি আর্জি দাখিল করেছে। তাতে দল নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। আইনি সংবাদমাধ্যম লাইভ ল জানাচ্ছে, হাইকোর্ট জরুরি আবেদনকে মান্যতা দিয়েছে। পদপিষ্টের ঘটনায় হাইকোর্টের স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আবেদন করেছে বিজয়ের দল।

হাইকোর্টের বিচারপতি দ্রুত শুনানির আবেদন গ্রহণ করেছেন। পুজোর ছুটি থাকা সত্ত্বেও খুব সম্ভবত আগামিকাল, সোমবার বিষয়টি আদালতে উঠবে। টিভিকে-র অভিযোগ, পদপিষ্টের ঘটনায় চক্রান্ত রয়েছে। তাই তারা মনে করে, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।

টিভিকে-র এই পদক্ষেপের কারণ হল, এর আগেই তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন এদিনই জানান যে, অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশন দুপুরে মধ্যেই কারুর-এ পৌঁছে যাবেন। তিনি তদন্ত কমিশনের মাথা হিসেবে কাজ শুরু করে দেবেন। মুখ্যমন্ত্রী স্ট্যালিন এই তদন্ত কমিশন গঠনের কথা ঘোষণা করেন।

প্রসঙ্গত, কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে পড়েছে। গত অগস্টে বিজয়ের দল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। তাদের দাবি ছিল একটি জনসমাবেশ আয়োজনের যেন অনুমতি দেয় আদালত। তারপর হাইকোর্টই বিজয়ের মতো জনপ্রিয় নেতার মুক্ত মঞ্চে সমাবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে। আদালত এরকমই পদপিষ্ট হওয়ার ঘটনার বিষয়ে সতর্ক করে দিয়েছিল দলকে। মৌখিকভাবে আদালত বিজয়কে বলে, তিনি যেন ওই সমাবেশে প্রসূতি ও দিব্যাঙ্গদের না আসার অনুরোধ জানিয়ে প্রকাশ্যে ঘোষণা করেন। এছাড়াও বিজয়কে বলা হয়েছিল শান্তিপূর্ণভাবে ও আইনানুগ পদ্ধতিতে সমাবেশের আয়োজন করতে হবে। যাতে তা অন্যদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকতে পারে।


```