Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

Tamil Nadu Stampede: জনরোষের শিকার হতে পারে বিজয়ের পরিবারও! নিরাপত্তা বাড়ল চেন্নাইয়ের বাড়িতে

অভিযোগ, সমর্থকরা পুলিশের নির্দেশ অমান্য করেই বিজয়ের গাড়ি অনুসরণ করে মঞ্চের দিকে এগিয়ে এসেছিলেন। এমনকি বিজয় যখন কথা বলছিলেন সেই সময় বিশৃঙ্খল পরিস্থিতি  তৈরি হয়, কিন্তু তখনও টিভিকে প্রধান তাঁর বক্তৃতা জারি রেখেছিলেন। 

Tamil Nadu Stampede: জনরোষের শিকার হতে পারে বিজয়ের পরিবারও! নিরাপত্তা বাড়ল চেন্নাইয়ের বাড়িতে

ফাইল চিত্র

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 28 September 2025 13:14

দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুতে টিভিকের সভায় অন্তত ৩৯ জনের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় (Tamil Nadu Stampede) কার্যত বিপাকে পড়েছেন দলের প্রধান অভিনেতা বিজয়। তাঁকে এবং তাঁর দলকে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। আহতদের অবস্থা আশঙ্কাজনক। আরও মৃত্যুর সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে বিজয়ের (TVK Leader and Actor Vijay) চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা বাড়ানো হল। সূত্রে খবর, জনরোষের শিকার হতে পারেন বিজয় ও তাঁর পরিবার।

সরকারি সূত্র জানিয়েছে, রাজ্য পুলিশের কাছে অনুরোধ করা হয়েছে যাতে টিভিকে-র (Tamizhaga Vetri Kazhagam) প্রত্যেক জেলা সম্পাদকদের নিরাপত্তাও বাড়ানো হোক।

৫১ বছর বয়সী অভিনেতা বিজয়, যাঁর দল টিভিকে আগামী বছর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে, শনিবারের এই মর্মান্তিক দুর্ঘটনার কারণে কড়া চাপের মুখে পড়েছেন।

ডিএমকে নেতৃত্বাধীন রাজ্য সরকার সমালোচনা করেছে যে রাজ্যপাল ও পুলিশের অনুমতি ও ভিড় নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়ম নীতির লঙ্ঘন হয়েছে, যার ফলস্বরূপ এই ঘটনা ঘটেছে। সরকারি সূত্র বলেছে, আয়োজকরা পর্যাপ্ত জল ও খাবারের ব্যবস্থাও করেনি। এর ফলে ভিড়ের মধ্যে কেউ কেউ অজ্ঞান হয়ে পড়েন।

সূত্রের আরও দাবি, পৌনে একটা থেকে সভা শুরু হওয়ার কথা থাকলেও বিজয় প্রায় ৭ ঘণ্টা দেরিতে মঞ্চে যান। এদিকে দুপুর থেকেই মহিলা ও শিশু-সহ অনুরাগীরা সভাস্থলে ভিড় করতে শুরু করেছিলেন।

অভিযোগ, সমর্থকরা পুলিশের নির্দেশ অমান্য করেই বিজয়ের গাড়ি অনুসরণ করে মঞ্চের দিকে এগিয়ে এসেছিলেন। এমনকি বিজয় যখন কথা বলছিলেন সেই সময় বিশৃঙ্খল পরিস্থিতি  তৈরি হয়, কিন্তু তখনও টিভিকে প্রধান তাঁর বক্তৃতা জারি রেখেছিলেন। পাশাপাশি সভাস্থলে অ্যাম্বুলেন্সকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না বলে দাবি সরকারি সূত্রের।

দুর্ঘটনার পর আহতদের সঙ্গে দেখা না করেই প্রাইভেট বিমানে চেন্নাই ফিরে গেছেন বলেও বিজয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

যদিও টিভিকে-র পক্ষে এক আইনজীবী জোর দিয়ে বলেছেন, সবরকম পুলিশি নির্দেশ মেনেই সভা করেছে দল। তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় বিজয়ও মানসিকভাবে বিচলিত এবং তিনি তামিলনাড়ুর মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। সমাবেশের দৃশ্যাবলীতে দেখা গেছে বিজয় ভিড়ের মধ্যে থাকা মানুষদের হাতে জল দেওয়ার চেষ্টা করছেন।

গতকাল রাতেই বিজয় এক পোস্টে লিখেছেন, 'আমার হৃদয় ভেঙে গেছে, আমি এমন কষ্টে আছি যা ভাষায় প্রকাশ করা যায় না। কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি আমি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। যাঁরা হাসপাতালে চিকিৎসাধীন তাঁদের দ্রুত সুস্থতা কামনা করছি।'

দুর্ঘটনার খবর পেয়েই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এম কে স্ট্যালিন হাসপাতালে আহতদের দেখতে যান এবং মৃতদের পরিবারদের সঙ্গে দেখা করেন। এই ঘটনাটিকে 'তামিলনাড়ুর  ইতিহাসে সবথেকে ভয়াবহ দুর্ঘটনা' বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।


```