Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

'দুর্ঘটনা নিয়ে কোনও রাজনৈতিক মন্তব্য নয়', তবে নাম না করেই বিজয়কে কাঠগড়ায় তুললেন স্ট্যালিন

এখনও পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে, মৃতদের মধ্যে রয়েছে একাধিক শিশু। আশঙ্কাজনক অবস্থায় অনেকেই হাসপাতালে ভর্তি, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।

'দুর্ঘটনা নিয়ে কোনও রাজনৈতিক মন্তব্য নয়', তবে নাম না করেই বিজয়কে কাঠগড়ায় তুললেন স্ট্যালিন

ফাইল চিত্র

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 28 September 2025 10:41

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুতে বিজয়ের রাজনৈতিক জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে কথা বলতে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (MK Stalin)। তবে প্রথমেই তিনি স্পষ্ট করে দেন, এই মর্মান্তিক দুর্ঘটনা (Tamil Nadu Stampede) নিয়ে কোনও রাজনৈতিক মন্তব্য করবেন না। যদিও টিভিকে দলের প্রধান অভিনেতা বিজয়কে আক্রমণ করতেও ছাড়েননি।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'আমি কোনও রাজনৈতিক মন্তব্য করতে চাই না। কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করেই যেকোনও পদক্ষেপ নেওয়া হবে।' মূলত নেতা-অভিনেতা বিজয়ের সম্ভাব্য গ্রেফতারির জল্পনা নিয়েই সাংবাদিকদের প্রশ্নেই এই কথা বলেছেন স্ট্যালিন।

এরপরই তামিলাগা ভেট্রি কাযাগম (TVK)দলের নাম না করেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলেন, 'একটি রাজনৈতিক দলের আয়োজিত অনুষ্ঠানের অব্যবস্থার কারণে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এমন ঘটনা আর কোথাও হওয়া উচিত নয়।'

এদিন তিনি আরও একবার মৃতদের পরিবার ও আহতদের জন্য ঘোষিত আর্থিক সাহায্যের কথা উল্লেখ করেন।

তামিলনাড়ু সরকার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় (Vijay's Rally Stampede) তদন্ত কমিশন গঠন করেছে। যার দায়িত্বে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশান। শনিবার রাতেই স্ট্যালিনের সঙ্গে ফোনে কথা বলে দুর্ঘটনা সংক্রান্ত খবর নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্ঘটনা সংক্রান্ত রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, বিজয়ের জনসভায় প্রাথমিক ভাবে ৩০ হাজার মানুষের অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত হাজির হন প্রায় ৬০ হাজার মানুষ। গরমে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। অভিযোগ, বিজয়ের সভায় প্রায় ছ’ঘণ্টা দেরি হয়। বিকেল থেকে অপেক্ষমাণ ভিড় সন্ধ্যায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বিজয় বক্তৃতা শুরু করতেই মঞ্চের দিকে একসঙ্গে ছুটতে থাকেন হাজারো সমর্থক। শুরু হয় ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি। অনেকে পড়ে গিয়ে পদপিষ্ট হন। শিশুরাও ছিটকে যায় অভিভাবকদের থেকে।

এখনও পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে, মৃতদের মধ্যে রয়েছে একাধিক শিশু। আশঙ্কাজনক অবস্থায় অনেকেই হাসপাতালে ভর্তি, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।


```