Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে

'প্রস্তুতি ছিল কিন্তু এত মানুষ আসবে বোঝা যায়নি,' তামিলনাড়ুতে পদপিষ্টের ঘটনায় মুখ খুলল পুলিশ

কারুরে বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যু অন্তত ৩৯ জনের। পুলিশ জানিয়েছে, প্রস্তুতি ছিল কিন্তু এত মানুষের ভিড় হবে তা আন্দাজ করা যায়নি। মুখ্যমন্ত্রী স্ট্যালিন ঘটনার তদন্তে কমিশন গঠন করেছেন।

'প্রস্তুতি ছিল কিন্তু এত মানুষ আসবে বোঝা যায়নি,' তামিলনাড়ুতে পদপিষ্টের ঘটনায় মুখ খুলল পুলিশ

ঘটনাস্থলের ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 28 September 2025 11:01

দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুর কারুরে অভিনেতা-রাজনীতিক বিজয়ের মিছিলে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩৯ জনের। শনিবার বিকেলে তাঁর দল তামিলাগা ভেত্রি কাজগম (TVK)-এর সমাবেশে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হয়েছেন প্রায় ১০০ জন।

এনিয়ে ইতিমধ্যেই সাফাই দিয়েছেন বিজয়। রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিক জি ভেঙ্কটরামন জানিয়েছেন, বিজয়ের আগমন বিলম্বিত হওয়াতেই এই ভিড়ের নিয়ন্ত্রণ হারানো পরিস্থিতি তৈরি হয়। সমাবেশে ১০ হাজার মানুষ আসবেন বলে অনুমান ছিল, অথচ হাজির হন প্রায় ২৭ হাজার মানুষ। এই ভিড় সামলাতে মোতায়েন করা হয়েছিল ৫০০ পুলিশ কর্মী। কিন্তু তাতেও দুর্ঘটনা আটকানো যায়নি।

রাতের সাংবাদিক বৈঠকে ভেঙ্কটরামন বলেন, 'টিভিকে-এর আগের সভাগুলোতে ভিড় তুলনায় অনেক কম ছিল। তাই সেই মতোই প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু এ বার প্রত্যাশার বাইরে ছিল জনসমাগম।'

তিনি আরও জানান, দলের অফিসিয়াল এক্স-এর পোস্টে বলা হয়েছিল, বিজয় দুপুর ১২টার মধ্যে পৌঁছে যাবেন। অথচ সমাবেশের অনুমতি নেওয়া হয়েছিল বিকেল ৩টে থেকে রাত ১০টা পর্যন্ত। ফলে সকাল ১১টা থেকেই ভিড় জমতে শুরু করে। কিন্তু বিজয় আসেন সন্ধে ৭টা ৪০ মিনিটে। দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকা মানুষের কাছে পর্যাপ্ত জল বা খাবার ছিল না। ঠিক কীভাবে পদদলিতের পরিস্থিতি তৈরি হল, তা এখনই বলা কঠিন বলে জানান তিনি।

সমাবেশের ভিডিওতে দেখা যায়, হাজার হাজার সমর্থক বিজয়ের প্রচারযান ঘিরে ফেলেছেন। বিজয় মঞ্চসদৃশ সেই গাড়ির উপর থেকে জলের বোতল ছুঁড়ে দিচ্ছেন অজ্ঞান হয়ে পড়া মানুষদের দিকে। এমনকি তিনি নিজেই পুলিশকে সাহায্যের জন্য ডাকেন।

ঘটনার পর এক্স-এ শোকবার্তা দিয়েছেন বিজয়। তিনি লিখেছেন, 'আমার হৃদয় ভেঙে গেছে। এই বেদনা ও যন্ত্রণা ভাষায় প্রকাশ করা অসম্ভব। কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।'

২০২৪ সালে দল গঠনের পর থেকে বিজয়ের সভায় নিয়মিত বিপুল ভিড় জমছে। আগামী ২০২৬ সালের রাজ্য ভোটকে সামনে রেখেই চলছে তাঁর প্রচার। তবে তাঁর একাধিক সভা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। আদালতও সতর্ক করেছিল, রোডশো-তে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিজয়ের যাত্রা প্রায়শই রোডশোতে পরিণত হয়েছে, যা ভয়ঙ্কর বিপদের ঝুঁকি তৈরি করে।

এ বারকার পদদলিতের পর ফের নতুন করে নজরে এল TVK-র জনসভা। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেসানের নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের ঘোষণা করেছেন। কমিশন খতিয়ে দেখবে, পুলিশের তরফে ভিড়কে খাটো করে দেখা হয়েছিল কি না, নাকি বিজয়ের দেরিতে আগমন জনসমাগম বাড়ানোর কৌশল ছিল—যার ভয়াবহ পরিণতিই এই মর্মান্তিক দুর্ঘটনা।


```